২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডোজ ১০ স্মার্টফোন আনছে এইচপি

প্রথমবারের মতো বাজারে উইন্ডোজ ১০ স্মার্টফোন আনতে যাচ্ছে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘হিউলেট প্যাকার্ড (এইচপি)’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 06:17 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

২০১৬ সালের ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি স্পেনের বার্সালোনায় অনুষ্ঠিতব্য ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৬’-তে ‘এইচপি ফ্যালকন’ নামের ওই স্মার্টফোনের ঘোষণা দেওয়া হতে পারে।

এইচপি ফ্যালকনে নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ চিপ ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও এতে ২জিবি র‌্যাম ও ৫.৮ ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। ২০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর ১২ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরাসহ ওই স্মার্টফোনটিতে থাকতে পারে ৬৪ জিবি স্টোরেজ সুবিধা।

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস) জানিয়েছে, এইচপি ফ্যালকন আনার এই উদ্যোগ উইন্ডোজপ্রেমিদের জন্য পছন্দের স্মার্টফোন বাছাইয়ের সুযোগ বাড়াবে আর সারফেস স্মার্টফোন নিয়ে কাজ করার জন্য মাইক্রোসফটের উপর চাপ তৈরি করবে।

হিউলেট-প্ল্যাকার্ড (এইচপি)-এর যাত্রা শুরু হয়েছিল ১৯৩৯ সালে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অবস্থিত প্রতিষ্ঠানটি মূলত প্রিন্টার এবং ডেস্কটপ পিসি নির্মাণের জন্য বেশি পরিচিত।

চলতি বছর নভেম্বরের শুরুতে নিজেদের প্রতিষ্ঠানকে দুই ভাগে ভাগ করে এইচপি। সর্বশেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটির কম্পিউটার ও প্রিন্টার, বাণিজ্যিক সফটওয়্যার বিক্রি কমেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বর্তমান সময়ে মোবাইল আর ক্লাউড কম্পিউটিং ব্যবসা জনপ্রিয় হয়ে উঠলেও, অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানের মতো ক্যালিফোর্নিয়াভিত্তিক ওই প্রতিষ্ঠানটিকেও এ ব্যবসায় নিজেদের আলাদা অবস্থান তৈরি করে নিতে বেগ পেতে হচ্ছে।