টুইটারে সাবেক অ্যাপল পরিচালক
প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের সাবেক এক কর্মকর্তাকে নিজেদের ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে মাইক্রোব্লগিং সেবা টুইটার।
জেফরি সিমিনফ নামের এই ব্যক্তি অ্যাপলের ডাইভারসিটি ও ইনক্লুশন বিভাগের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে রয়টার্স। সোমবার সিমিনফকে উদ্দেশ্যে করে এক টুইটে টুইটারের মানবসম্পদ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান শিপার বলেন, “ওয়েলকাম টু দ্য ফ্লক।”
সিলিকন ভ্যালির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে শ্বেতাঙ্গ ও পুরুষ কর্মীদের সংখ্যাই বেশি। কর্মী বৈচিত্রতা ব্যবস্থাপনায় টুইটারসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর উপর চাপ বেড়েছে সাম্প্রতিক সময়ে। এমন সময়ে সিমিনফকে নিয়োগ দিল টুইটার। টুইটারের প্রকাশিত সর্বশেষ এক প্রতিবেদনে অনুযায়ী, প্রতিষ্ঠানটির বৈশ্বিক জনশক্তির মধ্যে ৬৬ শতাংশই পুরুষ আর যুক্তরাষ্ট্রের ৫৯ শতাংশ কর্মীই শ্বেতাঙ্গ।
এর আগে টুইটারে এই পদে কর্মরত ছিলেন জ্যানেট ভ্যান হিস। তার পরিকল্পনা অনুযায়ী, ২০১৬ সালে টুইটারের নারী কর্মীর হার ৩৫ শতাংশ হওয়ার কথা। এছাড়াও প্রতিষ্ঠানটির নেতৃস্থানীয় পদগুলোতে নারী কর্মীদের উপস্থিতি ২২ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।
এ প্রসঙ্গে সিমিনফের কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। আরও বেশি সমকামী, উভকামী ও পরিবর্তিত লিঙ্গের মানুষদের ব্যবসায় আনার জন্য কাজ করা প্রতিষ্ঠান আউট লিডারশিপ-এর প্রতিষ্ঠাতা তিনি।
অন্যদিকে টুইট করে নিজের বিদায়ের ব্যাপারে নিশ্চিত করেছেন ভ্যান হিস। “এটি আমার নতুন জন্য অধ্যায়ের সময়”-- টুইট করলেও নিজের পরবর্তী পদক্ষেপ নিয়ে কিছু জানাননি তিনি। ছয়
