২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চালকবিহীন গাড়ির জন্য ‘সেগনেট’

চালকবিহীন গাড়ির জন্যে কেমব্রিজ ইউনিভার্সিটির বিজ্ঞানীরা তৈরি করেছেন নতুন ‘সেগনেট’ সিস্টেম। আলোর লাল, সবুজ ও নীল রশ্মি বিশ্লেষণ করে রাস্তা, স্ট্রিট সাইন, রোড মার্কার, মানুষ এমনকি আকাশও চিহ্নিতও করতে পারে এটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তরিক হাসনাত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2015, 06:58 PM

Updated : 22 Aug 2022, 02:22 PM

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, সিস্টেমটি একটি ‘বেইজিয়ান’ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে চারপাশের আরজিবি ইমেজ বিশ্লেষণ করে আলো ও রঙের বিভিন্ন স্তর চিহ্নিত করে।

‘সেগনেট’ নিজেই কয়েক মিটারের মধ্যে নিজের এবং আশপাশের বিভিন্ন বস্তুর অবস্থান চিহ্নিত করতে পারে। অর্থ্যাৎ, সেগনেট জিপিএস-এর থেকেও উন্নত এবং ছবি বিশ্লেষণ করে প্রতিবেদনে দেওয়ার জন্য এর কোনো ওয়্যারলেস সংযোগের প্রয়োজন নেই--মন্তব্য করেছে টেকক্রাঞ্চ।

গবেষক দলের প্রধান প্রফেসর রবার্টো কিপোলা এ প্রসঙ্গে বলেন, “এই ধরনের প্রযুক্তি ঘরের কাজে ব্যবহার করা হয় এমন রোবট--যেমন রোবটিক ভ্যাকুয়াম ক্লিনারে দেখার সম্ভাবনাই বেশি। স্বনিয়ন্ত্রিত গাড়ির উপর চালকদের সম্পূর্ণ নির্ভরতা অর্জনে আরও সময় লাগবে। কিন্তু এই ধরনের প্রযুক্তি আমরা যত নিঁখুত ও কার্যকর করতে পারবো, স্বনিয়ন্ত্রিত গাড়ির বহুল প্রচলনের দিকে আমরা ততই এগিয়ে যাবে।”