গেইম ডিজিটালের ব্যবসায় ধ্বস
খুচরা বিক্রেতারা সতর্ক করা সত্ত্বেও বড়দিনের ছুটি উপলক্ষ্যে প্রত্যাশিত বিক্রয়ের চেয়ে অনেক কম গেইম বিক্রি হওয়ায় ‘গেইম ডিজিটাল’-এর শেয়ার মূল্য প্রায় ৪০শতাংশ নেমে গেছে।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, ভিডিও গেইম ও কনসোল বিক্রেতারা জানান, যুক্তরাজ্যে পুরানো ফরমেটের উপযুক্ত গেইম সহজলভ্য ছিল না। এমনকি নতুন কনসোলেও গেইমাররা পর্যাপ্ত গেইম কিনতে ব্যর্থ হন। এর ফলে ১৯ ডিসেম্বর পর্যন্ত ২১ সপ্তাহে বিক্রির পরিমাণ ১১.৪ শতাংশ কমে ৩৫.৩৪ কোটি ডলারে এসে নেমেছে।
যদিও সামনের দিনগুলোতে এ ব্যবসার ভালো মৌসুম আসছে তারপরও বড়দিনের ছুটির শুরুতে যে ক্ষতি হল তা আর পূরণ হবে না বলে জানান তারা। ১৯ ডিসেম্বর পর্য্ন্ত আগের সপ্তাহে গেইম ও কনসোল বিক্রয় ১৮০ শতাংশ বেড়েছিল। নভেম্বরের শেষের দিকে ব্ল্যাক ফ্রাইডে ডিসকাউন্ট চলাকালীন বেশ ভালো ব্যবসা চলছিল, তবে উষ্ণ আবহাওয়া ও নিরাপত্তা ভীতি শেষ পর্য্ন্ত বাজার থেকে ক্রেতাদের দূরে সরিয়ে রাখে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্টিন গিবস জানান, যুক্তরাজ্যের ভিডিও গেইম বাজারে ব্যবসায়িক অবস্থা বেশ 'চ্যালেঞ্জিং' ছিল। পুরনো গেইমিং ফরমেট থেকে প্লেস্টেশন ও এক্স-বক্স ওয়ান সফটওয়্যারে শিফট করায় যুক্তরাজ্যের গেইমিং বাজারে এর প্রভাব পড়ে ও শুধু ডিসেম্বর পর্য্ন্ত তা অব্যাহত থাকে।
স্টকব্রোকার লিবরাম গবেষকরা নিজেদের পূর্ভাবাস থেকে বাৎসরিক লাভের পরিমাণ ৬০ শতাংশ কমিয়ে এনেছে। এ বিষয়টি মূল্যায়ন করে প্রতিষ্ঠানটি মার্চে প্রথমার্ধের বাৎসরিক ফলাফল ঘোষণা করবে বলে আশা প্রকাশ করেছে গবেষকরা।
