২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইটারেই করা যাবে লেনদেন

প্রযুক্তির অগ্রগতিতে বদলাচ্ছে জীবনযাপনের রীতি। দিনের অধিকাংশ সময়ই এখন অনেকে কাটান বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে। আর এসব সামাজিক মাধ্যম ব্যবহার করে কাছের মানুষ খুঁজে নেওয়া, আড্ডাবাজি, ব্যবসা বা পণ্যপ্রচারের মতো কাজগুলো হরহামেশাই হচ্ছে। কিন্তু, দৈনন্দিন জীবনের অন্যান্য কাজগুলোও এর মাধ্যমে সহজ করে নেওয়া যায়। যার এক উদাহরণ নিয়ে এলো মাইক্রোব্লগিং সাইট টুইটার।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2015, 05:15 PM

Updated : 22 Aug 2022, 02:22 PM

ভারতীয় সংবাদমাধ্যম ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস) জানিয়েছে, এই মাইক্রোব্লগিং সাইট ব্যবহার করে এখন বিভিন্ন বিল পরিশোধ ও ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করতে পারবেন ভারতের টুইটার ব্যবহারকারীরা।

ভারতভিত্তিক একটি স্টার্টআপ প্রতিষ্ঠান লুকআপের সঙ্গে একটি চুক্তির ঘোষণা দিয়েছে টুইটার। এ চুক্তি অনুযায়ী ব্যবহারকারীরা কোনো কিছু বরাদ্দ করতে, সেবা সম্পর্কে অনুসন্ধান করতে ও ব্যবসায়িক লেনদেন করতে সরাসরি @lookuplite – মেসেজ পাঠাতে পারবেন।

লুকআপ বিক্রেতা আর গ্রাহকদের মধ্যে সরাসরি মেসেজিং-এর মাধ্যমে আলাপ করার সেবা দিয়ে থাকে। বর্তমানে প্রায় ১২ লাখ গ্রাহক এই প্রতিষ্ঠানটির কাছ থেকে সেবা নিচ্ছেন।

এখন ব্যবহারকারীরা টুইটারের ‘বাই’ বাটন ব্যবহার করে সরাসরি পণ্য কিনতে পারেন।

নতুন এই ব্যবস্থায় গ্রাহকদের অর্ডার আর লেনদেন আলাদাভাবে সম্পন্ন করা হবে। প্রত্যাশিত বিক্রতাদের সঙ্গে গ্রাহকদের সংযোগ ঘটাতে লুকআপ টুইটারের এপিআই আর পর্যবেক্ষণ ক্ষমতা ব্যবহার করবে।

বিক্রতাদের সঙ্গে যোগাযোগে ফোন নাম্বার ব্যবহারের জায়গায় লুকআপ গুগল ম্যাপ ব্যবহার করে গ্রাহকদের বিক্রেতার ঠিকানা দেখায়।