২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রবি গ্রাহকদের জন্য ফ্রি এখানেই ডট কম

এখন থেকে রবি গ্রাহকরা মোবাইল থেকে বিনা খরচেই এখানেই ডটকমের ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন। ১৭ ডিসেম্বর থেকে রবি গ্রাহকদের জন্য চালু করা হয়েছে সেবাটি ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 07:34 PM

Updated : 22 Aug 2022, 02:22 PM

এই সেবাটি চালু করার জন্য ক্লাসিফাইড ওয়েবসাইট এখানেই ডট কম এবং মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড নতুন চুক্তি স্বাক্ষর করেছে বলে জানানো হয়েছে এখানেই ডটকমের পক্ষ থেকে।

এখানেই ডট কমের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শৈলেন্দ্র নাথান ও রবি আজিয়াটা লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির বিজনেস অপারেশন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জ্যঁ মিচেল আর্নাড শান্যুট।

এ প্রসঙ্গে এখানেই ডট কমের সিইও বলেন, “অনলাইন ক্লাসিফাইড ওয়েবসাইট ব্যবহার করা এখন লাইফস্টাইলে পরিণত হয়েছে। রবির ইন্টারনেট গ্রাহকদের জন্য এ সেবা দেওয়া শুধু সময়ের ব্যাপার ছিল।  আমরা রবির গ্রাহকদের জন্য বিনামূল্যে এই সেবা দিতে পেরে  অত্যন্ত  আনন্দিত। ”

রবি আজিয়াটা লিমিটেডের বিজনেস অপারেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বলেন, আমরা আমাদের ইন্টারনেট গ্রাহকদের জন্য অতিরিক্ত এ সেবা দিতে পেরে আনন্দিত বোধ করছি। আমাদের গ্রাহকদের জন্য এখানেই ডটকম বিনামূল্যে ব্রাউজ করার সুযোগ করে দেওয়া খুবই কার্যকরী একটি  উদ্যোগ।”