স্যামসাং-এইচটিসির ‘এক্সক্লুসিভ স্মার্টফোন’
অবশেষে গুজবকে সত্য প্রমাণ করে চীনের বাজারের জন্য ‘এক্সক্লুসিভ স্মার্টফোন’ উন্মোচন করেছে দক্ষিন কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং এবং তাইওয়ানিজ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, আপাতত শুধু চীনের বাজারেই পাওয়া যাবে স্মার্টফোন দুটি।
প্রথমে জেনে নেওয়া যাক, এইচটিসি নতুন স্মার্টফোন ‘এইচটিসি ওয়ান এক্স৯’ প্রসঙ্গে। ৫.৫ ইঞ্চি ফুল এইচডি স্ক্রিনের নতুন এই স্মার্টফোনটিতে আছে অক্টা-কোর মিডিয়াটেক প্রসেসর, ৩ গিগাবাইট র্যাম এবং ৩ হাজার মিলিঅ্যাম্প আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। স্মার্টফোনটিতে ৩২ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা আছে, ব্যবহারকারী চাইলে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ‘২ টেরাইবাইট’ পর্যন্ত স্টোরেজ সুবিধা ভোগ করতে পারবেন বলে জানিয়েছে ভার্জ।
এ ছাড়াও এতে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ‘অপটিকাল ইমেজ স্ট্যাবিলাইজেশন’ ক্ষমতাসম্পন্ন ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা রয়েছে বলে জানিয়েছে সাইটটি। স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৭০ ডলার।
এ ছাড়াও স্মার্টফোনটিতে ৪ হাজার মিলিঅ্যাম্প আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হয়েছে। সর্বোচ্চ ১২৮ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা পাওয়া যাবে এতে। স্মার্টফোনটিতে ১৩ মেগাপিক্সেল রিয়ার ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে বলে জানিয়েছে ভার্জ। এখন পর্যন্ত স্মার্টফোনটির মূল্য কত হতে পারে তা জানায়নি স্যামসাং।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে কবে নাগাদ ফোন দুটি ছাড়া হতে পারে বা আদও ছাড়া হবে কিনা সে বিষয়ে স্যামসাং বা এইচটিসি কোনো প্রতিষ্ঠানই মুখ খোলেনি বলে জানিয়েছে ভার্জ।
