২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘টু-ফ্যাক্টর’ নিয়ে পরীক্ষা করছে গুগল

নতুন ‘টু-ফ্যাক্টর’ লগইন প্রক্রিয়া নিয়ে পরীক্ষা শুরু করেছে ওয়েব জায়ান্ট গুগল। এই প্রক্রিয়ায় অ্যাকাউন্টে লগইন করতে ব্যবহারকারীর শুধু ইমেইল আইডি আর নিজের অ্যান্ড্রয়েড ডিভাইসে একটি ‘অথেনটিকেশন অ্যাপ’-এর প্রয়োজন হবে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 07:42 PM

Updated : 22 Aug 2022, 02:20 PM

সম্প্রতি রোহিত পল নামের এক রেডিট ব্যবহারকারী গুগলের নতুন ‘টু-ফ্যাক্টর’ পরীক্ষার ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট রেডিট।

বর্তমানে পরীক্ষাধীন গুগলের নতুন প্রক্রিয়াটি খানিকটা জটিল বলে জানিয়েছেন পল। ‘টু-ফ্যাক্টর’ প্রক্রিয়ায় ওয়েব ব্রাউজার থেকে গুগল অ্যাকাউন্টে ব্যবহারকারীকে প্রবেশ করতে হলে প্রথমে নিজের ইমেইল আইডি টাইপ করতে হবে।

ইমেইল আইডি দেওয়ার পর স্ক্রিনে একটি নম্বর দেখানো হবে এবং ব্যবহারকারীকে ফোন থেকে ‘নোটিফিকেশন বার’ নিচে নামিয়ে ‘সাইন-ইন নোটিফিকেশন’-এ ট্যাপ করতে বলা হবে। ‘সাইন-ইন নোটিফিকেশন’-এ ট্যাপ করলে অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীর কাছে জানতে চাওয়া হবে, তিনি কম্পিউটারের মাধ্যমে ইমেইল অ্যাকাউন্টে প্রবেশ করতে চাচ্ছেন কিনা। ব্যবহারকারীর উত্তর ইতিবাচক হলে স্ক্রিনে ভেসে উঠা নম্বরটি তাকে টাইপ করতে বলা বাদেও সাইন-ইন করার জন্য মোট তিনটি অপশন দেওয়া হবে।

অ্যান্ড্রয়েড পুলিশ ব্লগে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হয়েছে। ব্যবহারকারী ওই প্রক্রিয়ায় আগ্রহী না হলে, শুধু পেইজের নিচ থেকে ‘ইউজ মাই পাসওয়ার্ড ইনস্টেড’ লিংকে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে নিজের ইমেইল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে সাইটটি।