২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগলে মাইক্রোসফটের অ্যাপ স্টোর

গুগল প্লে স্টোরে নিজেদের অ্যাপ স্টোর চালু করেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। সেখানে স্টোরটি অ্যাপ আকারে আছে আর ব্যবহারকারীরা অন্যান্য অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মতোই ব্যবহার করতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তরিক হাসনাত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 06:09 PM

Updated : 22 Aug 2022, 02:20 PM

মার্কিন সংবাদমাধ্যম ইয়াহু নিউজের ভাষ্যমতে, গুগল প্লে স্টোর থেকে ‘মাইক্রোসফট অ্যাপস’ স্টোরটি ডাউনলোড করা যাবে আর অ্যাপ ব্যবহারকারীরা উৎপাদন, শিক্ষা, বিনোদন, যোগাযোগ, সংবাদ ইত্যাদির মতো তাদের পছন্দসই অ্যাপ মাইক্রোসফট ক্যাটাগরিস এর মধ্য দিয়ে খুঁজে নিতে পারবেন। এছাড়াও আগে থেকে ইনস্টল করা অ্যাপগুলোও ব্যবহারকারী দেখতে পারবেন ও নতুন অ্যাপ খুঁজে নিতে পারবেন।

শুধু অপারেটিং সিস্টেম সেবাই নয়, উইন্ডোজ ১০ নিয়ে আরও বেশি স্বপ্ন দেখছে মাইক্রোসফট। সর্বস্তরে অ্যাপগুলোর ব্যবহার নিশ্চিত করাই তাদের উদ্দেশ্য। মোবাইল ব্যবহারকারীদের কাছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর প্রাধান্য বেশি, নতুন অ্যাপ স্টোর উদ্বোধনের মাধ্যমে মাইক্রোসফট এই প্ল্যাটফর্মে তাদের উপস্থিতি অনুভব করাচ্ছে। এর মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও স্কাইপ, ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্টের মতো অ্যাপ অ্যাকসেস করার সুযোগ নিশ্চিত করতে চাচ্ছে মাইক্রোসফট।

ওয়ান্ডারলিস্ট এবং সানরাইজের মতো প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কেনা অ্যাপসহ মাইক্রোসফট অ্যাপ স্টোরে ৮০টির মতো অ্যাপ রয়েছে।