কমছে ব্রডব্যান্ড ব্যবহার?
দিন যতো বাড়ছে, ততোই বাড়ছে মানুষের ইন্টারনেট নির্ভরতা। কিন্তু এই সময় যদি বলা হয় মানুষের ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের সংখ্যা কমেছে, তাহলে পাঠকের চোখ কপালে উঠারই কথা। তবে অবাক করা হলেও এটিই সত্য যে সালের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমেছে।
না, কথাটা মোটেই বানিয়ে বলা নয়। যুক্তরাষ্ট্রের জনমত জরিপ ও মানুষের জীবনধারাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের করা নতুন এক গবেষণায় পাওয়া গেছে এই তথ্য।
ঐ গবেষণায় দেখা যায়, দুই বছর আগে ৭০ শতাংশ মার্কিনিদের বাসায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ছিল, যা এখন কমে ৬৭ শতাংশ হয়েছে। এমন পরিবর্তনকে গবেষকরা ‘ছোট, কিন্তু পরিসংখ্যানগত দিক থেকে বড় পরিবর্তন’ হিসেবে আখ্যা দিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
সেই সঙ্গে গবেষণায় আরও দেখা যায়, স্মার্টফোন ব্যবহারকারী আর প্রচলিত ব্রডব্যান্ড ব্যবহার করেন না এমন মানুষের সংখ্যা ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ব্রডব্যান্ডের প্রতি অনীহা কেন? বাড়িতে ব্রডব্যান্ড নেই এমন লোকেরা জানিয়েছেন, এটি অনেক ব্যয়বহুল আর স্মার্টফোনগুলো তাদেরকে অনলাইনের সব সুবিধা পেতেই সহায়তা করে।
এই সংখ্যাতত্ত্ব কেবল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য যতোটা ভীতিকর, টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর জন্য ঠিক ততোটাই আনন্দের।
উদ্বিগ্ন হওয়ার জন্য গবেষণায় পাওয়া আরেকটি কারণ হলো, বাড়িতে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারে মোটেই আগ্রহ নেই এমন মানুষের সংখ্যা। বাড়িতে ইন্টারনেট নেই এমন মানুষের মধ্যে ৭০ শতাংশেরই এই আগ্রহ নেই।
অন্যদিকে, ভেরিজন আর এটিঅ্যান্ডটি এর মতো প্রতিষ্ঠানগুলো হয়তো এজন্য বেশ খুশিই হবে।
