২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাউটার থেকে ডেটা চুরির ত্রুটি

নিজেদের ফায়ারওয়াল সফটওয়্যারে 'অননুমোদিত কোড' আবিষ্কারের পর তা নিয়ে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের ইন্টারনেট হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান জুনিপার নেটওয়ার্কস।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 06:12 PM

Updated : 22 Aug 2022, 02:18 PM

কোডটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কে পাঠানো ডেটা ডিক্রিপ্ট করতে পারে। এই কোড ব্যবহার করে কোড লেখক এনক্রিপ্ট করা আলোচনায় গুপ্তচরবৃত্তি করতে পারবেন।

বিবিসি জানিয়েছে, ফায়ারওয়াল সফটওয়্যার থেকে এই কোড সরানোর উপায় বের করেছে জুনিপার। সেই সঙ্গে গ্রাহকদের এই উপায় অনুসরণের অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।

জুনিপারের স্ক্রিনওএস সফটওয়্যারে এই কোড খুঁজে পাওয়া যায়। বড় প্রতিষ্ঠানগুলো তাদের নেটওয়ার্কের ডেটা ট্র্যাফিকে নজর রাখতে এটি ব্যবহার করে থাকে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্ক্রিনওএস অনাকাংক্ষিত যাত্রীদের আশ্রয় দিচ্ছিল বলে কোডটির এক অভ্যন্তরীণ রিভিউতে জানা গেছে। তবে, কোডটির নাম বা কীভাবে এটি ফায়ারওয়ালের মূল সফটওয়্যারে পাওয়া যায় তা নিয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

এই আক্রমণের শিকার হওয়া পণ্যগুলো দেখে বোঝা যায় যে, বাড়টি এই সফটওয়্যার ২০১২ সাল থেকে বের করা স্ক্রিনওএসের বিভিন্ন সংস্করণে লুকানো ছিল। কোন ত্রুটিগুলোর কারণে কোডটি চালু হয়েছে সে বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে জুনিপার। বিষয়টিকে 'খুব গুরুত্বের' সঙ্গে নিয়ে শিগগিরই এই কোড সরানোর সফটওয়্যার বের করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

জুনিপারের প্রধান তথ্য কর্মকর্তা বব ওরাল বলেন, "সব গ্রাহকরা যাতে তাদের সিস্টেম আপডেট করেন ও বের করা নতুন সমাধান যতো শিগগির সম্ভব ব্যবহার করেন সেজন্য আমরা জোরালো পরামর্শ দিচ্ছি।"