ডেটিং অ্যাপে ডাকাতের ভয়
সরল বিশ্বাসের মানুষদের কাছ থেকে ডাকাতি করতে ডেটিং অ্যাপ গ্রিন্ডার ব্যবহার করছে একটি অস্ত্রধারী দল- এমনটাই জানিয়ে মানুষকে সতর্ক করেছে লন্ডন পুলিশ।
দুটি আলাদা ঘটনায় ২ জন্য ব্যাক্তি এমন আক্রমণের শিকার হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। অনলাইনে চ্যাটের পর ডেট করতে যাওয়ার পর তাদের আক্রমণ করে ছুরিধারী চার লোক। যুক্তরাজ্যের দক্ষিণ লন্ডনের পুলিশের পক্ষ থেকে ডেট শিরে ইয়েইটস বলেন, “সৌভাগ্যক্রমে, আক্রমণের শিকার হওয়া ব্যাক্তিরা বড় কোনো শারীরিক আঘাত পাননি, তবে এমন ঘটনায় খুব ভালো ধাক্কা খেয়েছেন।”
গ্রিন্ডার একটি ডেটিং অ্যাপ যা ব্যবহার করে লোকজন অবস্থানের উপর ভিত্তি করে কাছের সমমনা সঙ্গী খুঁজে থাকেন। বিশ্বব্যাপী প্রতিদিন ২০ লাখ মানুষ এই অ্যাপ ব্যবহার করছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সশস্ত্র ওই দলকে এখনও খুঁজছে পুলিশ। ওই দলের সদস্যদের খুঁজে আটক করতে সবকিছুই করা হবে বলে জানিয়েছে পুলিশ। সেই সঙ্গে গ্রিন্ডারের মতো অ্যাপ ব্যবহারে মানুষের জন্য কিছু নিরাপত্তা পরামর্শও দিয়েছে তারা।
ডেটিং অ্যাপ ব্যবহারে পুলিশের দেওয়া পরামর্শ-
১) সবসময় আশপাশে অনেক মানুষ রয়েছেন এমন জায়গায় দেখা করুন।
২) যার সঙ্গে দেখা কথা বলছেন তাকে পুরোপুরি বিশ্বাস করার আগে নিজের ব্যাক্তিগত তথ্য দেবেন না।
৩) কারো সঙ্গে দেখা করার বিষয়টি ঠিক করা হলে, কোথায় যাবেন আর কখন ফিরবেন তা যাওয়ার আগে কাউকে জানিয়ে যাবেন।
৪) আগে থেকেই যাতায়াত নিয়ে পরিকল্পনা ঠিক করে রাখুন, যদি ক্যাব ব্যবহার করেন তবে, তা আগেই ঠিক করে রাখবেন।
৫) পান করার সময় সচেতন থাকুন আর কখনও একা পান করবেন না।
৬) আপনার মোবাইল ফোন পুরোপুরি চার্জ করা আছে আর ঠিকমতো কাজ করছে তা নিশ্চিত করে বের হোন।
৭) যদি কোনো সময় অস্বস্তিকরবোধ করেন, তবে, ডেটিং বাদ দিয়ে চলে আসুন। আপনি সেখানে থাকতে বাধ্য নন।
গ্রিন্ডারের একজন মুখপাত্র বলেন, "সতর্কতার সঙ্গে নিজেদের জীবনে সামাজিক যোগাযোগ যেভাবে করেন সেভাবেই এই প্ল্যাটফর্ম ব্যবহারে সবসময় উৎসাহ দেয় গ্রিন্ডার।"
