২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ সেরা সাস্ট টুইংকেলস আর কোডউইজার্ড

আন্তর্জাতিক ‘কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ ২০১৫’-এর সঙ্গে মিল রেখে ৭ থেকে ১৩ ডিসেম্বর বাংলাদেশে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছিল বাংলাদেশ ওপেন সোর্স নেটওর্য়াক (বিডিওএসএন) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। এর মধ্যে ১২ ডিসেম্বর দেশের মেয়ে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছিল ন্যাশনাল র্গালস প্রোগ্রামিং কনটেস্ট(এনজিপিসি)।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 06:05 PM

Updated : 12 Oct 2022, 04:41 PM

প্রতিযোগিতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাটেগরিতে প্রথম হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল সাস্ট টুইংকলস। আর হাইস্কুল ক্যাটেগরিতে প্রথম স্থান দখল করে নিয়েছে উদয়ন স্কুল, ভিকারুন্নেসা স্কুল ও এসওএসহারম্যান মেইনারের শিক্ষার্থীদের দল কোডউইর্জাড।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে সকাল ৯টা থেকে প্রতিযোগিতা শুরু হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও হাইস্কুলের ৬৩টি দলের ১৮৭ জন ছাত্রী প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় ছয়টি সমস্যার মধ্যে চারটি সমস্যার সমাধান করে প্রথম হয়েছে সাস্ট টুইংকলেস। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হচ্ছেন - সাদিয়া তাসনিম স্বর্ণা, নিশাত তাসনিম আহমেদ মীম ও নাফিসা নওশিন। প্রথম রানার আপ হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দল চুয়েট র্স্পাকলস এবং দ্বিতীয় রানার আপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল ডিইউ টিম-১।

আর হাইস্কুল ক্যাটেগরিতে চ্যাম্পিয়ন হয়েছে উদয়ন স্কুল, ভিকারুন্নেসা স্কুল ও এসওএসহারম্যান মেইনারর স্কুলের সাদিয়া আরেফিন হক, মরিয়ম আখতার ও সামিউন ফাতিহার  দল কোডউইর্জাড।

এনজিপিসি ২০১৫-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি  তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আয়োজকদের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে ১৫ হাজার টাকা, প্রথম রানার আপকে ১০ হাজার এবং দ্বিতীয় রানার আপ দলকে পাঁচ হাজার টাকার র্আর্থিক পুরস্কার দেওয়া হয়।