শিশু নিপীড়ন ইসুতে ৬৮২ গ্রেপ্তার
যুক্তরাজ্যে শিশুদের অশ্লীল ছবি ডাউনলোড করার দায়ে শেষ নয় মাস ৬৮২ ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) ।
এধরনের অপরাধে ৯০ শতাংশেরও বেশি সন্দেহভাজনকে এখনও চিহ্নিত করা যায়নি। আর এসব অপরাধের ঘটনায় ঝুঁকিতে রয়েছে এমন শিশুদের মধ্যে ৩৯৯ জন শিশুকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে বিবিসি।
দেশব্যাপী ওই আটক অভিযানে যুক্তরাজ্যের পুলিশ বাহিনীর ৪০টি বিভাগ সংশ্লিষ্ট ছিল। এনসিএ-এর নেতৃত্বে অভিযানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৬৮২ জন সন্দেহভাজনকে।
আটকৃতদের মধ্যে আছে-
• ২৩ জন হাসপাতাল কর্মী
• ১৫ জন আইন প্রণয়নকারী, অপরাধ বিচার, সশস্ত্র বাহিনী বা সরকারী পদে কর্মরত ব্যাক্তি
• ২৪ জন স্বেচ্ছাসেবী
• ৪৬ জন নিবন্ধিত যৌন অপরাধী
শনাক্ত হওয়া ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে পুলিশ নতুন একটি ডেটাবেইস ব্যবহার করছে। নরফোক কনস্টেবুলারির প্রধান কনস্টেবল ও ন্যাশনাল পুলিশ চিফস কাউন্সিলের চাইল্ড প্রটেকশন বিভাগের প্রধান সাইমন বেইলি জানান, শিশুদের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে এমন ব্যক্তিদেরই চিহ্নিত করছেন তারা।
শিশু যৌন নিপীড়ন যে কতো বড় হুমকি হয়ে উছেছে, তা বোঝা যাবে সংখ্যাতত্ব্বের দিকে একবার তাকালেই। চাইল্ড অ্যাবিউস ইমেজ ডেটাবেইস (সিএআইডি)-এর ভাষ্যমতে, ১৯৯০ সালে এমন ছবির সংখ্যা ৭ হাজার ধারণা করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক অভিযানে একটি কম্পিউটার থেকেই গোয়ান্দারা এমন ২৫ লাখ ছবি জব্দ করেছেন। এগুলোর মধ্যে যে কোনো ছবিতে পুলিশ নতুন কোনো ভুক্তভোগী শিশুকে খুঁজে পেতে পারে।
বেইলি বলেন, “এ নিয়ে আরও বেশি কিছু করতে পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ, চ্যাট রুম ব্যবহার করে শিশুদের উপর যৌন নিপীড়ন ঠেকাতে আর অনলাইনে শিশুদের অশ্লীল ইমেজ দেখার চেষ্টাকারী ব্যক্তিদের শনাক্ত করতে আরও সাদা পোশাকের পুলিশ তৎপর হয়েছে।”
