২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্নবিদ্ধ এক্সবক্স লাইভ

নিরাপদ নয় মাইক্রোসফটের অনলাইন মাল্টিপ্লেয়ার গেইমিং এবং ডিজিটাল মিডিয়া ডেলিভারি সেবা ‘এক্সবক্স লাইভ’! সেবাটির সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে যে ‘এনক্রিপশন কী’ ব্যবহার করা হত সেগুলো ফাঁস হয়ে গেছে বলে নিশ্চিত করেছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2015, 06:11 PM

Updated : 22 Aug 2022, 02:13 PM

বিবিসি জানিয়েছে, এনক্রিপশন কী ফাঁস হওয়ায় প্রশ্ন উঠেছে এক্সবক্স লাইভ-এর নিরাপত্তা নিয়ে। এনক্রিপশন কী ফাঁস হওয়ার ফলে সেবাটির সংযোগ ব্যবস্থা নিরাপদ নাও থাকতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি। ফাঁস হওয়া এনক্রিপশন কী দিয়ে একজন হ্যাকার এক্সবক্সলাইভ ডটকম ডোমেইনের ছদ্মবেশে ব্যবহারকারী এবং মাইক্রোসফটের সার্ভারের মধ্যে আদান-প্রদান হওয়া ডেটা চুরি করে নিতে পারবে।

গোপন এনক্রিপশন কী কীভাবে ফাঁস হল, সে প্রশ্নের কোনো উত্তর এখনও মেলেনি। তবে সাইবার আক্রমণের ঝুঁকি মোকাবেলা করতে মাইক্রোসফট প্রয়োজনীয় আপডেট ইসু করেছে বলে জানিয়েছে বিবিসি।

এ প্রসঙ্গে মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়েছে, “মাইক্রোসফট উইন্ডোজের সবগুলো সংস্করণই এই দুর্বলতার শিকার। তবে এই দুর্বলতার সুযোগ নিয়ে কোনো সাইবার আক্রমণের ঘটনা ঘটেছে বলে আমাদের জানা নেই।”

সাইবার আক্রমণের ঝুঁকি মোকাবেলায় ভুক্তভোগীদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সব ‘রিকমেন্ডেড আপডেট’ ইনস্টল করার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট।