২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যমজ সন্তানের মা হলেন ইয়াহুর প্রধান নির্বাহী

ওয়েব জায়ান্ট ইয়াহুর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মারিসা মেয়ার যমজ কন্যাশিশুর জন্ম দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2015, 01:48 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

বিবিসি বলছে, বৃহস্পতিবার সকালে তিনি যমজ দুই সন্তানের জন্ম দেন।

নিজের টাম্বলার পৃষ্ঠায় তিনি লিখেছেন, “জ্যাক এবং আমি খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের যমজ কন্যাসন্তান জন্ম নিয়েছে।”

আশা করা হচ্ছে তিনি স্বল্প সময়ের জন্য মাতৃত্বকালীন ছুটিতে যাবেন।

মেয়ার ও তার স্বামী জাকারি বোগের ম্যাকালিস্টার নামে তিন বছরের এক ছেলে সন্তান রয়েছে।

বুধবার ইয়াহুকে দুটি পৃথক কোম্পানিতে বিভক্ত করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

সিইও মারিসা মেয়ার ঘোষণায় বলেছেন, মূল প্রতিষ্ঠানকে দুই ভাগে বিভক্ত করলে ইয়াহুর ইন্টারনেট ব্যবসার সঠিক মূল্যায়ন নিশ্চিত হবে।

কয়েক বছর ধরে প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে ধুঁকছে ইয়াহু। নানা ভাবে চেষ্টার পরও ইয়াহুর ‘পতন’ ঠেকানো যাচ্ছে না।

এরপরিপ্রেক্ষিতে ইয়াহুকে দুটি পৃথক কোম্পানিতে ভাগ করার সিদ্ধান্ত নেয়া হয়।