২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্রিট ফাইটার ৫-এর নতুন বেটা

ভক্তদের জন্য আবারও ‘স্ট্রিট ফাইটার ৫’-এর বেটা সংস্করণ খেলার সুযোগ করে দিচ্ছে গেইমটির নির্মাতা ক্যাপকম। আর এবার পিএস৪ এবং পিসি উভয় প্লাটফর্মে খেলা যাবে গেইমটির নতুন বেটা সংস্করণ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 12:47 PM

Updated : 22 Aug 2022, 02:12 PM

এক প্রতিবেদনে গেইমস্পট ডটকম জানিয়েছে, ১৮ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত স্ট্রিট ফাইটার ৫-এর বেটা সংস্করণ খেলার সুযোগ পাবেন ভক্তরা। এর আগেও গেইমটির বেটা সংস্করণ নিয়ে পরীক্ষা চালিয়েছে ক্যাপকম, তবে আগের বেটাতে মূলত নিজেদের অন্যান্য সেবাগুলো নিয়েই পরীক্ষা চালিয়েছে প্রতিষ্ঠানটি।

২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি বাজারে অভিষেক হওয়ার কথা ‘স্ট্রিট ফাইটার ৫’-এর। গেইমটির যতগুলো চরিত্র নিয়ে ঘোষণা এসেছে তার সবগুলো নিয়ে বেটা সংস্করণ খেলা যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

মূল গেইমের যে ফিচারগুলো বেটা সংস্করণেও পাওয়া যাবে, সেগুলো হল:

  • র‌্যাংকড ম্যাচ
  • ক্যাজুয়াল ম্যাচ
  • ক্যাপকম ফাইটার্স নেটওয়ার্ক
  • ট্রেইনিং
  • ব্যাটল সেটিং

‘প্লেস্টেশন এক্সপেরিয়েন্স ২০১৫’-কে স্ট্রিট ফাইটার-এর নতুন সংস্করণ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল ক্যাপকম। একক গেইম হিসেবে স্ট্রিট ফাইটার যতটা না জনপ্রিয় তার চেয়ে বেশি জনপ্রিয় এর চরিত্রগুলো। গেইমটির যতগুলো চরিত্র নিয়ে ক্যামকম এখন পর্যন্ত ঘোষণা দিয়েছে তার মধ্যে শেষটি ছিল ফ্যাং। আর একেবারে নতুন চরিত্রগুলোর মধ্যে আছে, অ্যালেক্স, গিলি, ইবুকি, ব্যালরোগ, জুরি এবং ইউরিয়েন।