এটিই মহাবিশ্বে সবচেয়ে বিবর্ণ বস্তু
মহাবিশ্বের গোড়ার দিকের সবচেয়ে বিবর্ণ বস্তু চিহ্নিত করেছে নাসার হাবল এবং স্পিটজার টেলিস্কোপ।
স্কাই নিউজ জানিয়েছে, ১ হাজার ৩শ' ৮০ কোটি বছর আগের বিগব্যাং হওয়ার পর ৪০ কোটি বছর পর্যন্ত ছিল এই ছায়াপথ।
এর নাম টায়না, দক্ষিণ আমেরিকার অ্যান্ডেজ অঞ্চলের আয়মারা ভাষায় যার অর্থ “প্রথম জন্ম”। এমন ছায়াপথগুলো প্রথম ছায়াপথের বিবর্তন আর আগের আগের ছায়াপথগুলো সম্পর্কে ধারণা দেয়।
পন্টিফিকাল ক্যাথলিক ইউনিভার্সিটি অফ চিলি-এর একজন জ্যোতির্বিজ্ঞানী লিওপলদো ইনফ্যানতে বলেছেন, "এই শনাক্ত করাকে ধন্যবাদ, বিগব্যাংয়ের পর খুব বেশিদিন যাওয়ার আগে গঠিত হয়েছে এমন পদার্থ আমাদের দল এই প্রথমবার গবেষণা করতে পারছে।"
এই আবিষ্কারের বিবরণ অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল প্রকাশিত হয়েছে। এর আকার মিল্কিওয়ের একটি ছায়াপথের আকারের সমান।
১৯৯০ সালে চালু করা হয়েছিল হাবল স্পেস টেলিস্কোপ। ২০৪০ সাল পর্যন্ত এটি কাজ করতে পারবে বলে আশা করা হচ্ছে। আর স্পিটজার টেলিস্কোপ চালু করা হয়েছিল ২০০৩ সালে। এর অধিকাংশ যন্ত্র আর কাজ না করলেও, সবচেয়ে কম তরঙ্গদৈর্ঘ্যের মডিউল দুটি এখনও কাজ করছে।
২০১৮ সালের অক্টোবরের মধ্যে মহাকাশে জেমস ওয়েব টেলিস্কোপ বসানোর আশা করছেন জ্যোতির্বিজ্ঞানিরা।
