প্লুটোর 'অবিশ্বাস্য' ছবি
প্লুটোর নতুন কিছু ছবি উন্মোচন করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। উচ্চ-রেজুলিউশনের এই ছবিগুলোকে 'কয়েক দশকের মধ্যে মানুষের দেখা প্লুটোর সবচেয়ে কাছাকাছি থেকে নেওয়া ছবি' হিসেবে আখ্যায়িত করেছে নাসা।
সংস্থাটির নিউ হরাইজন মহাকাশযানের মাধ্যমে এই ছবিগুলো নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্কাই নিউজ।
নিউ হরাইজনের প্রধান অনুসন্ধানকারী অ্যালান স্টার্ন বলেন, “এই ছবিগুলো আমাদের শ্বাসরুদ্ধকর উত্তেজনা আর প্লুটোর ভূতত্ত্ব সম্পর্কে উচ্চ রেজুরিউশনের ধারণা দিয়েছে।”
এই ছবিগুলোতে 'মাউনটেইনস শোরলাইন অফ স্পুটনিক প্ল্যানাম' দেখা যায় বলে জানিয়েছে নাসা।
স্টার্ন বলেন, "এ ছবিগুলো মাধ্যমে বিজ্ঞানে আমরা যা করতে পারি, তা অবিশ্বাস্য।"
সবচেয়ে কাছাকাছি অবস্থায় গিয়ে এই ছবিগুলো তুলতে প্রায় ১৫ মিনিট সময় লাগে। ছবিগুলোতে পার্বত্য ভূমি, গর্ত আর বরফের সমতলের মিশ্রণ দেখা যায় বলে জানিয়েছে সংস্থাটি।
এর আগের ঐতিহাসিক অভিযানের ছবিগুলোতে বরফের পাহাড়, শীতল নাইট্রোজেনের প্রবাহ আর বরফের চারাপাশে কুয়াশার আবরণ দেখা গিয়েছিল। এবারের ছবিগুলোতে যে পরিমাণ বৈচিত্র পাওয়া গেছে তা আগে কল্পনাও করা হয়নি বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
প্লুটো গবেষণায় সাড়ে নয় বছরেরও বেশি সময় ধরে নিউ হরাইজন যান তিনশ' কোটিরও বেশি মাইল ভ্রমণ করেছে।
