২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যালাক্সি এস৭ এ লিকুইড কুলিং!

বর্তমান স্মার্টফোনগুলোর প্রধান সমস্যাগুলোর একটি হলো ব্যবহারের সময় ফোনগুলো অত্যন্ত গরম হয়ে যায়। ফোন গরম হওয়ার ফলে ব্যাটারি যেমন দ্রুত ফুরায় তেমনি এটি ফোনের সার্কিটেরও ক্ষতি করতে পারে। ফোন অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করতে এবার নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2015, 04:20 PM

Updated : 22 Aug 2022, 02:09 PM

সম্প্রতি চীনে রটা এক গুজবে বলা হয়, স্যামসাং তার পরবর্তী স্মার্টফোনগুলোতে লিকুইড কুলিং সিস্টেম ব্যবহার করতে পারে। বর্তমানে গেইমিং পিসি এবং পিসি ওভারক্লকিং-এর ক্ষেত্রে লিকুইড কুলিং ব্যবহার করতে দেখা যায়। লিকুইড কুলিং-এর ক্ষেত্রে পাইপের মাধ্যমে পিসির বিভিন্ন জরুরী যন্ত্রাংশে তরল পদার্থ সরবরাহ করা হয়। এটি পিসিকে ঠাণ্ডা রাখতে সহায়তা করে। তবে স্মার্টফোনগুলোর মতো ছোট এবং পাতলা ডিভাইসে কীভাবে এই প্রযুক্তি ব্যবহার করা হবে তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা হয়নি।

লিকুইড কুলিং ব্যবহার করে স্মার্টফোনগুলোকে আরও বেশি উচ্চক্ষমতা প্রদান করা সম্ভব হবে, এমনটাই প্রত্যাশা করছে স্যামসাং। অতিরিক্ত গরম হওয়ার কারণে ২০১৫ সালে অনেক স্মার্টফোনই ক্ষতিগ্রস্থ হয়েছে। ভবিষ্যতে স্যামসাং তাই সেই একই ভুল করতে রাজি নয়। সেজন্যই গ্যালাক্সি এস৭-এর মতো ডিভাইসগুলোতে লিকুইড কুলিং ব্যবহার করতে পারে স্যামসাং।

ইতোমধ্যে, সনি এক্সপেরিয়া জেড৫ এবং লুমিয়া ৯৫০ এক্সএল-এ লিকুইড কুলিং ব্যবহার করা হয়েছে। তাই, স্যামসাং এবার লিকুইড কুলিং ব্যবহারে গুরুত্ব দিচ্ছে। তবে এজন্য কোনো অতিরিক্ত মূল্য যাতে যোগ করতে না হয় সে ব্যাপারে সতর্ক প্রতিষ্ঠানটি।

লিকুইড কুলিং ছাড়াও পরবর্তী ফোনগুলোতে উন্নত ক্যামেরা, মাইক্রোএসডি কার্ড স্লট এবং উন্নত ডিসপ্লে আনতে পারে স্যামসাং।