২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাঙর খাওয়া হাতের জায়গায় যান্ত্রিক হাত

নতুন করে হাত ফিরে পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ১২ বছর বয়সী এক মেয়ে। চলতি বছর জুনে উত্তর ক্যালিফোর্নিয়ায় হাঙরের আক্রমণের শিকার হয় কিয়েরস্টেন জনসন নামের ওই কিশোরী। সেসময় বাম হাতের নিচের অংশ হারায় মেয়েটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2015, 09:05 PM

Updated : 22 Aug 2022, 02:08 PM

সম্প্রতি মেয়ের আগের হাতের জায়গায় চিকিৎসার মাধ্যমে সফলভাবে একটি যান্ত্রিক হাত সংযুক্ত করা হয়। মেয়ের চিকিৎসার সর্বশেষ অবস্থা জানিয়ে বুধবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে একটি পোস্ট দেন তার মা লাউরি ইয়ো। সেখানে তিনি জানান, "কিয়েরস্টেনের নতুন এই যান্ত্রিক হাত তাকে বিমোহিত করেছে। এই যান্ত্রিক হাত দিয়ে কিয়েরস্টেন তার মাকে 'থাম্বস আপ'ও দেখাতে পারে।”

যান্ত্রিক হাতের মাধ্যমে খুব শিগগিরই তার মেয়ে আগের মতোই অনেক কাজ করতে পারবে, এমনটাই আশা করছেন লাউরি ইয়ো। তবে সেজন্য দরকার হবে প্রচুর অনুশীলনের।

জুনে ওই একই দিনে ক্যালিফোর্নিয়ার ওক আইল্যান্ডে শার্ক আক্রমণের শিকার হয় ১৬ বছর বয়সী আরেকটি বালক। কিয়েরস্টেনের মাত্র দুই মাইল দূরেই এই বালকও তার হাতের নিচের অংশ হারায়।