২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ তিনে শিয়াওমি

পরিধানযোগ্য গ্যাজেটের প্রতিযোগিতায় ফিটবিট আর অ্যাপলকে টেক্কা দিতে এবার বাজারে এসেছে চীনা ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শিয়াওমি। এ বছর ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি) -এর এক প্রতিবেদনে শিয়াওমির নাম উঠে এসেছে তিন নম্বরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2015, 09:04 PM

Updated : 22 Aug 2022, 02:08 PM

চলতি বছর শুরু থেকেই শীর্ষ তিন পরিধেয় গ্যাজেটের তালিকায় শিয়াওমির স্থান দখল করে রাখার বিষয়টিকে 'আশ্চর্জজনক' হিসেবে আখ্যা দিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ।

সাইটটির মতে, কেউ চীনে বসবাস না করলে শীর্ষ তিনে শিয়াওমিকে মেনে নেওয়া তার জন্য সত্যিই কষ্টকর। তার থেকেও আশ্চর্যজনক ব্যাপার জুনে অ্যাপল ওয়াচকে সরিয়ে দুইয়ে উঠে এসেছিল শিয়াওমি। সস্তা দামের কারণেই এত দ্রুত উপরে উঠে এসেছে শিয়াওমি। প্রতিষ্ঠানটির প্রথম ফিটনেস ট্র্যাকারের মূল্য ধরা হয়েছে মাত্র ১৪.৯৯ মার্কিন ডলার।

আইডিসি এর মতে, এ বছরের তৃতীয় প্রান্তিকে শীর্ষস্থানে থাকা ফিটবিট বাজারজাত করেছে ৪৭ লাখ ডিভাইস, যেখানে তারা বাজারের ২২.২ শতাংশ শেয়ার দখল করেছে। ৩৯ লাখ ডিভাইস বাজারজাত করে অ্যাপল ১৮.৬ শতাংশ শেয়ার দখলে নিয়েছে। আর শিয়াওমি বাজারজাত করেছে ৩৭ লাখ ডিভাইস, এতে তাদের শেয়ার দখল ছিল ১৭.৪ শতাংশ।

সরবরাহের সংখ্যায়ও শিয়াওমির অংকটা আকাশ্চুম্বি। প্রতিবছর ফিটবিটের সরবরাহ যেখানে ১০১.৭ শতাংশ বৃদ্ধি পাচ্ছে, সেখানে শিয়াওমির সরবরাহ বৃদ্ধির হার ৮১৫.৪ শতাংশ।