২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফের ইয়াহুকে বিনিয়োগকারীর ‘পুরোনো চাপ’

চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবায় থাকা ইয়াহুর শেয়ার 'স্পিন অফ' করে দিয়ে প্রতিষ্ঠানটির মূল ব্যবসা 'সম্ভাব্য সর্বোচ্চ মূল্যে' বিক্রি করে দেওয়ার জন্য আবারও ইয়াহুকে চাপ দিলেন এক বিনিয়োগকারী।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 11:24 PM

Updated : 22 Aug 2022, 02:08 PM

বুধবার থেকে শুরু প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের বৈঠকে নতুন করে এই চাপ দেওয়া হয় বলে জানিয়েছে রয়টার্স। বৈঠকে মেইলিং সার্ভিস, নিউজ সাইট আর অন্যান্য ওয়েব সেবাসহ ইয়াহুর মূল ব্যবসা বিক্রি করে দিতে বলা হয়।

আলিবাবাকে সম্ভাব্য ক্রেতা হিসেবে দেখা হলেও, ইয়াহু কিনতে এটি খুব একটা আগ্রহী নয় বলে জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। আলিবাবার কাছে ইয়াহুর মূল ব্যবসা খুব একটা আকর্ষণীয় মনে হয়নি, এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট একজনের বরাত দিয়ে এমনটা জানিয়েছে এই দৈনিক। খুবই কম ছাড়ে আলিবাবা তাদের ইয়াহুর অধীনে থাকা শেয়ার 'বাই ব্যাক' করতে রাজি হয়েছে।

আলিবাবায় থাকা শেয়ার স্পিন অফ করতে আর নিজেদের মূল ব্যবসা বিক্রি করে দেওয়ার বিষয়ে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিলেও, প্রতিষ্ঠান প্রধান মারিসা মায়ার এ বিষয়ে কী করতে যাচ্ছেন তা এখনও স্পষ্ট নয়।

এর আগে ডিসেম্বরের মধ্যে আলিবাবার শেয়ার 'স্পিন অফ' করতে সিদ্ধান্ত নিয়েছিল ইয়াহু। কিন্তু পরে এই পদক্ষেপ জানুয়ারিতে পুরোপুরি বাস্তবায়িত হবে বলে জানায় তারা।

এ বিষয়ে জানতে অনুরোধ করা হলেও আলিবাব বা ইয়াহু, কেউই কোনো মন্তব্য করেনি।