২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইএসপিএন অ্যাপেই সরাসরি খেলা

স্যাটেলাইট কেবলের লাইনে সমস্যা বা বিদ্যুৎ বিভ্রাটের মতো সমস্যায় অনেক সময়ই  সরাসরি খেলার দেখার জন্য বেছে নিতে হয় লাইভ-স্ট্রিমিং সেবা। কিন্তু ভালো মানের লাইভ-স্ট্রিমিং সাইট খুঁজতে দিয়ে অনেক সময় খেলার অনেক গুরুত্বপূর্ণ অংশই দেখা হয়ে উঠে না। এ বিষয়ে ক্রীড়াপ্রেমিদের আর হাহুতাশ করার কিছু নেই,  খেলার লাইভ-স্ট্রিমিং সেবা দিতে নতুন স্মার্টফোন অ্যাপ আনলো ক্রীড়াভিত্তিক মার্কিন টিভি চ্যানেল ইএসপিএন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 11:23 PM

Updated : 22 Aug 2022, 02:08 PM

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার থেকে নিজেদের মূল ইএসপিএন অ্যাপের সঙ্গে 'ওয়াচইএসপিএন' নামের অ্যাপের সমন্বয় করে এই সেবা দেওয়া শুরু হবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা খেলা সম্পর্কে পড়তে পারবেন আর একটা ক্লিকের মাধ্যমেই সরাসরি খেলা দেখতে পারবেন।

ইএসপিএনের পণ্য ব্যবস্থাপনাবিষয়ক জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট রায়ান স্পুন জানান, এর ফলে “তিনগুণ বেশি দর্শককে লাইভ স্ট্রিমিং সেবা দেওয়া যাবে।”

সেই সঙ্গে কেবল অপারেটর আর স্যাটেলাইট প্রতিষ্ঠানকে পাশ কাটিয়ে গ্রাহকদের কাছে সরাসরি নিজেদের সেবা বিক্রির একটি উপায় হয়ে উঠবে এই অ্যাপ, যদিও এই মূহুর্তে এমন কোনো কৌশল নেওয়া হয়নি।

অ্যাপটিতে ব্যবহারকারীরা নিজেদের কেবল ইউজারনেইম আর পাসওয়ার্ড দেওয়ার পর থেকে ইএসপিএনের নয়টি নেটওয়ার্কের সঙ্গে গোল লাইন লাভ স্ট্রিমিং করে দেখার সুযোগ পাবেন।

টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ইএসপিএনের বিতরণ বিভাগের প্রধান জাস্টিন কনোলি জানান, স্ট্রিমিংয়ের সঙ্গে ‘মানুষ আগের তুলনায় অভ্যস্ত হয়ে উঠছে।’

টিভি পর্দায় নিজেদের একটি বিশাল অংকের দর্শকের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “যে সব দর্শক আগে কেবল সংযোগসহ টিভি সেটের কাছে না থাকলে দেখতে পারতেন না, স্মার্টফোন বা ট্যাবলেটে তাদের খেলা দেখা বাড়ছে।”

অ্যাপল টিভির মতো স্ট্রিমিং বক্সে ও এই অ্যাপ ব্যবহারের সুযোগ থাকায়, এক্ষেত্রে মোট দর্শক সংখ্যা কিছুটা বাড়বে।