২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নিকাণ্ডে যোগাযোগে হোয়াটসঅ্যাপ

দাবানলের সময় যোগাযোগের জন্য বিনামূল্যের একটি মোবাইল ফোন টেক্সটিং অ্যাপ্লিকেশন ব্যবহার করছে পশ্চিম অস্ট্রেলিয়ার এক স্বেচ্ছাসেবী দমকল বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 11:12 PM

Updated : 22 Aug 2022, 02:08 PM

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, পশ্চিম অস্ট্রেলিয়ার দক্ষিণ অঞ্চলের ওয়েস্ট আর্থার এলাকার অগ্নিনির্বাপনকর্মীরা খেয়াল করেন যে, দাবানলের সময় যোগাযোগ করা অনেক সমস্যার ও ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। এ কারণে যোগাযোগের বিকল্প উপায় খুঁজতে শুরু করেন তারা, আর এ পর্যায়ে তাদের মাথায় আসে বিনামূল্যে টেক্সটিং সেবাদাতা হোয়াটসঅ্যাপের কথা।

দলটির একজন অগ্নিনির্বাপন কর্মী নিল ম্যানুয়েল জানিয়েছেন, প্রথমে এটি নিযে সন্দেহ প্রকাশ করলেও, পরে অ্যাপটি খুব ভালো কাজে দিয়েছে। তার মতে, এই অ্যাপটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, অগ্নিকাণ্ডের কবলে পড়া ব্যাক্তি সহজেই তার অবস্থান জানাতে পারবেন।

তিনি বলেন, “এটি দলের সবার কাছে দেওয়া থাকে আর তাই কোথায় আগুন লেগেছে সে ব্যাপারে কোনও সন্দেহ থাকে না এবং আমরা সোজা সেখানে যেতে পারি। এটা খুব স্বস্তির বিষয় যে, আগুনে আটকে পড়া মানুষের অবস্থান খুঁজতে হয় না। আগে অ্যালার্মের মাধ্যমে জানতাম কিন্তু এখন ঘরে বসেই টেক্সটের মাধ্যমে জানতে পারি।”

এই অ্যাপ ব্যবহার নিয়ে খুশি ম্যানুয়েলের স্ত্রীও। এর মাধ্যমে স্বামী কোথায় কাজ করছেন তা সহজেই জানতে পারেন তিনি।

হোয়াটসঅ্যাপ ব্যবহার শুরুর আগে ওয়েস্ট আর্থারের অগ্নিনির্বাপক দলের সদস্যদের অগ্নিকাণ্ডবিষয়ক টেক্সট পেতে ওই জেলা অফিসের সঙ্গে নিবন্ধন করতে হতো। এটি অনেক ব্যয়বহুলও ছিল।

২০১৫ সালে, আরেকটি আঞ্চলিক টেলিযোগাযোগ প্রকল্প চালু করা হয়েছে যা ২০১৬ সালের মধ্যে ২৩টি নতুন মোবাইল সাইট নিয়ে কাজ শুরু করবে।”