২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাধ্যমিক ভর্তিতে ডিজিটাল প্রক্রিয়া

চট্রগ্রাম বাদে বাংলাদেশের সব বিভাগীয় ও জেলা শহরে অবস্থিত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আগ্রহী শিক্ষার্থীরা এসএমএস এবং অনলাইনের মাধ্যমে ২০১৬ শিক্ষাবর্ষে ভর্তি হতে পারবেন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 11:09 PM

Updated : 22 Aug 2022, 02:08 PM

ভর্তি পরীক্ষায় ইচ্ছুক শিক্ষার্থীরা টেলিটকের সাইট http://gsa.teletalk.com.bd ভিজিট করে আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং এসএমএস-এর মাধ্যমে আবেদন ফি দিয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

এ প্রক্রিয়ায় প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র সাবমিট করে প্রথমে ইউজার আইডি সংগ্রহ করতে হবে এবং ওই ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএস-এর মাধ্যমে ১৫০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে।

এসএমএস-এ আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি হচ্ছে: প্রথমে GSA<space>User ID লিখে 16222  নাম্বারে পাঠাতে হবে এবং পাল্টা এসএমএস-এ একটি পিন  নাম্বার দেওয়া হবে। এরপর দ্বিতীয় আরেকটি এসএমএস-এ প্রাপ্ত পিন নাম্বার ‘GSA<space>Yes<space>PIN’ এই ফরম্যাটে লিখে 16222  নাম্বারে পাঠাতে হবে। অনলাইনে আবেদনপত্র জমার ৪৮ ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। ১লা ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে এই আবেদন পূরণ ও জমাদানের কাজ চলবে।

পহেলা ডিসেম্বর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকার ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উদ্যোগটির উদ্বোধন করেন। উদ্বোধনী ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন সেলিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনসহ আরও অনেকে।