২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিটকয়েন প্রতারণায় প্রতিষ্ঠান অভিযুক্ত

১০ হাজার বিনিয়োগকারীর সঙ্গে প্রতারণায় অভিযুক্ত হয়েছে মার্কিন যুক্ত্ররাষ্ট্রের দুটি বিটকয়েন মাইনিং প্রতিষ্ঠান। বিটকয়েন মাইনিং বলতে, বিটকয়েনের লেনদেন সম্পর্কিত রেকর্ড রাখার সেবাকে বুঝায়।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 07:31 PM

Updated : 22 Aug 2022, 02:07 PM

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হ্যাশলেট নামের হার্ডওয়্যার মাইনিংয়ের মাধ্যমে ২ কোটি ডলার মূল্যের শেয়ার বিক্রির অভিযোগ আনা হয়েছে জিএডব্লিউ মাইনারস আর জেনমাইনার নামের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। হ্যাশলেট হচ্ছে একটি ভার্চুয়াল সফটওয়্যার যা দিয়ে লেনদেনের রেকর্ড রাখা হয়।

ব্যবহারকারীদের বিটকয়েনে করা লেনদেনে কম্পিউটারের হিসাবের মাধ্যমে এই ভার্চুয়াল মুদ্রা ‘মাইন' করে রাখা হয়। কিন্তু বিনিয়োগকারীদের ঠিকমত প্রাপ্য বুঝিয়ে দিতে সঠিকভাবে যাচাইয়ে হ্যাশলেটের যথেষ্ট প্রসেসিং ক্ষমতা নেই বলে দাবি করা হয়ে থাকে।

প্রতিষ্ঠানদুটির মালিক হোমেরো জোশুয়া গারজা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)-এর মামলায় অভিযুক্ত হয়েছেন।

এসইসি-এর বস্টন আঞ্চলিক কার্যালয়ের পরিচালক পল লেভেনসন বলেন, "আমাদের অভিযোগ, গারজা আর তার প্রতিষ্ঠানগুলো বাজে প্রযুক্তির ছল করেছিল, কিন্তু তারা মূল জায়গায়ই প্রতারণা করে: তারা যা বিক্রি করেছে তার মালিক তারা নয়, যা বিক্রি করেছে তা ভুলভাবে বর্ণনা করা হয়েছে, আর একজন বিনিয়োগকারীর অর্থ হাতিয়ে অন্যজনকে পরিশোধ করেছেন।"

প্রতিষ্ঠানদুটি ‘পঞ্জি স্কিম’ নামে বর্ণনা করা হয় এমন একটি পদ্ধতি ব্যবহার করেছিল বলে অভিযোগ করেছে এসইসি। এই পদ্ধতিতে প্রতিদিন মাইনিং মেশিন যত পরিমাণ বানাতে ও পরিশোধ করতে সক্ষম নয়, বিনিয়োগকারীদের অপরিশোধিত অর্থ তার চেয়ে বেশি বানায়। এর ফলে বেশিরভাগ বিনিয়োগকারী তাদের প্রাথমিক বিনিয়োগের সমপরিমাণ মূল্য কখনোই পুষিয়ে নিতে পারে না, অল্পকিছু বিনিয়োগকারী কিছু লাভ করেছেন।

গারজার আইনজীবীর দেওয়া এক বিবৃতির ভাষ্যমতে, এই অভিযোগের কারণে 'হতাশ' বলে জানিয়েছেন গারজা। এ বিষয়ে বাকি কথা আদালতের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন ওই আইনজীবী।