২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরনের প্যান্ট বাঁচাতে ‘ইউরিন ব্ল্যাক হোল’

খুব পরিপাটি কাপড় পরে কোনো অনুষ্ঠানে আসা হল। কিন্তু ঝামেলা বাধলো মূত্র ত্যাগ করতে গিয়ে, ছিটে এসে তা নষ্ট করে দিল পরনের প্যান্ট। এমন বিড়ম্বনার শিকার হয়তো অনেকেই হয়েছেন, তাদের কথা চিন্তা করেই এগিয়ে এসেছেন একদল পদার্থবিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 06:53 PM

Updated : 22 Aug 2022, 02:07 PM

বিশেষ এক মূত্রাধার বানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটাহ স্টেট ইউনিভার্সিটির একদল পদার্থবিদ। এটি ব্যবহার করলে পরিধেয় বস্ত্রে মূত্র ছড়ানোর আর কোনো ভয় থাকবে না।

স্কাই নিউজ জানিয়েছে, প্রাকৃতিক বিশোষক পদার্থকে নকল করে এই কথিত ‘ইউরিন ব্ল্যাক হোল’ নামের এই প্রযুক্রি বানানো হয়েছে।

এই প্রযুক্তি সম্পর্কে ইউটাহ স্টেট ইউনিভার্সিটির স্প্ল্যাশ ল্যাবের ওই গবেষক দল এক বার্তায় জানিয়েছে, “এটি মূত্রের ফোঁটা ভিতরে নিয়ে যায় আর তা বাইরে ছড়ানো কমায়। প্রাকৃতিক ছিটানো দমনের বিষয়টি মাথায় রেখে, কৃত্রিম মূত্রপ্রবাহ ব্যবহার করে আমরা একটি আদর্শ ইউরিন ব্ল্যাক হোল বানাতে সন্ধান চালিয়েছি।”

গবেষণায় শৈবালের মতো একটি পদার্থ পাওয়া যায়। যা অনেকটা সাজানো কিছু ছোট পিলারের জঙ্গলের মতো দেখায়। 

'খাকি কাপড়ের প্যান্টে বিব্রত হওয়ার ভয় থাকে সবচেয়ে বেশি।ওই আশংকা কমানোর' লক্ষ্যেই এই গবেষণা চালানো হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সেই সঙ্গে এটি পৃষ্ঠ আর ছড়ানোর মধ্যকার সম্পর্ক বুঝতে বিজ্ঞানীদের সহায়তা করবে বলেও জানান তারা।

পিলার ডিজাইন, মৌচাকের কাঠামো আর বিশোষক কাপড়, এই তিন ধরনের মাধ্যম নিয়ে গবেষণা করা হয়েছে বলে জানিয়েছে দলটি।

গ্যাবার্ডিন ধরনের কাপড় খুব অল্প সময়ের মধ্যে ভিজে যায় আর পরিস্থিতি আরও বাজে করে বলে জানিয়েছে গবেষকরা।