সাধারণ ছবিতে বিখ্যাত 'স্টাইল'!
একটি ছবি দিলে, বিখ্যাত কোনো শিল্পীর ছবির আদলে বানিয়ে দেওয়া হবে আগের ছবিটি। একটু খোলাসা এভাবে বলা যায় কেউ যদি নিজের একটি ছবি দেন, তবে কোনো বিখ্যাত শিল্পীর আঁকা কোনো ছবির আদলে করে দেয়া হবে ওই ছবিটি। ছবি একই থাকবে, কিন্তু বদলে যাবে তার রূপ।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, ডিপ ফোর্জার নামের এক টুইটার অ্যাকাউন্ট করে দিচ্ছে এই কাজ। এতে বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর ছবির আদলে রূপ দেওয়া হয়েছে সঙ্গীতশিল্পী টেইলর সুইফটের একটি ছবিকে।
ব্যবহারকারী এতে একটি ছবি দিলে, এটি স্বয়ংক্রিয়ভাবে বিখ্যাত কোনো চিত্রশিল্পীর কোনো ছবির সঙ্গে 'স্টাইল'-এ পরিবর্তিত করবে ব্যবহারকারীর ছবিটি। আবার ব্যবহারকারী যদি দুটি ছবি দেন, তবে দ্বিতীয়টির আদলেই পরিবর্তিত করা হবে আগের ছবিটি।
টুইটার ব্যবহারকারীর একটি ছবি জাপানি আইফোন গেইম নেকো অ্যাটসিউম আর মজিলা লোগোর স্টাইলে ফায়ারফক্স লোগো পরিবর্তিত করা মতো আরও অনেক পরিবর্তন দেখা যায় এতে। কিছু ছবি দেখতে একদম 'যথাযথ' আর কিছু ছবি 'আজব' বলে মনে হয়।
একটি কম্পিউটার কেমন চিন্তা করে তা দেখাতে গুগলের বানানো অ্যালগরিদম ডিপ ড্রিম ব্যবহার করা হয়েছে এতে। অ্যাকাউন্টের রোবটটি কিছু মূল ফিচারের মাধ্যমে স্নায়বিক নেটওয়ার্ক ব্যবহার করে ছবি শনাক্ত করে। এরপর, গুগল এর স্নায়বিক নেটওয়ার্ক ইন্টারনেটে মুক্তভাবে ছেড়ে দেয়। অনেক ইমেইজের একটি 'ওপেন-সোর্সে' এই সফটওয়্যার বানিয়েছে প্রতিষ্ঠানটি।
চলতি বছর সেপ্টেম্বরে এমন আরেকটি স্নায়বিক নেটওয়ার্ক বানিয়েছিলেন একদল জার্মান গবেষক। সে ক্ষেত্রে লক্ষ্য ছিল আরও সুনির্দিষ্ট, বিখ্যাত শিল্পীদের ব্যাঙ্গ করে অনুকরণ করা।
নতুন এই প্রযুক্তি বানিয়েছেন ভিয়েনাভিত্তিক গেইম ডেভলাপার অ্যালেক্স শ্যাম্পানডার্ড।
