২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিবিতে আশা দেখছেন টি-মোবাইল প্রধান

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরির আশা শেষ হয়ে যায়নি বলে মনে করেন জার্মান টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ট-মোবাইল প্রধান জন লিজেরে।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 05:20 AM

Updated : 22 Aug 2022, 01:58 PM

ব্ল্যাকবেরি নিয়ে তার ভাবনা জানতে চাইলে প্রতিষ্ঠানটি 'ফিরে আসছে' বলে মন্তব্য করেছেন তিনি। একটি শব্দ শুনে শ্রোতাকে তার জবাবে সঙ্গে সঙ্গে আরেকটি শব্দ বলতে হবে, এমন এক খেলায় ব্ল্যাকবেরি শোনার পর তিনি এই জবাব দেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট। 

এমন সমর্থন পেয়ে খুশি ব্ল্যাকবেরি। প্রতিষ্ঠানটির প্রধান জন চেন বলেন, "টি-মোবাইলের সঙ্গে আমাদের সম্পর্ক নতুন করে তৈরি হওয়ায় আমি কর্মশক্তি পাচ্ছি আর একসঙ্গে আগানোর জন্য ২০১৬ সালে কি আসে তা নিয়ে আমরা উত্তেজিত।"

২০১৪ সালে টি-মোবাইল আর ব্ল্যাকবেরির মধ্যকার চুক্তি শেষ হয়। আর যখন বেশিরভাগ মানুষই ব্ল্যাকবেরির উন্নতি নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন, তখন সেই টি-মোবাইল প্রধানের কাছ থেকে এমন আশার বাণী ব্ল্যাকবেরির জন্য পরম কাঙ্ক্ষিতই বলা চলে।

ওই খেলায় ভেরাইজন নিয়ে 'রেড' মানে 'লাল' আর স্প্রিন্ট নিয়ে 'স্কুল বাস' বলে জবাব দেন লিজেরে। ২০১৪ সালের সেপ্টেম্বরে এই খেলার সময় এটিঅ্যান্ডটি নিয়ে 'সাকস' আর ভেরাইজন নিয়ে 'ওয়ার্স' মানে বেশি খারাপ বলে জবাব দিয়েছিলেন তিনি। আর এবার এটিঅ্যান্ডটি নিয়ে 'গ্রিডি' মানে লোভী আর স্প্রিন্ট নিয়ে 'ইন এ টাফ স্পট' বলে জবাব দেন তিনি।

চলতি মাসে নিজেদের প্রথম অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন প্রিভ বের করে ব্ল্যাকবেরি। আর যুক্তরাষ্ট্রে প্রথম ক্যারিয়ার হিসেবে এটিঅ্যান্ডটি এই স্মার্টফোন বিক্রি শুরু করে। টি-মোবাইলের একজন মুখপাত্র বলেন, "আমরা এখনও প্রিভ না ছাড়লেও, শিগগিরই আমরা এনিয়ে কোনো প্রতিবেদন করতে পারি।"