২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এস্তোনিয়ার জন্য বিটকয়েন অ্যাপ

ডিজিটাল মুদ্রা বিটকয়েন লেনদেনে মূল অবকাঠামো ব্লকচেইন নিয়ে একাধিত অ্যাপ নির্মাণের পরিকলল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক্সচেঞ্জ ও ক্লিয়ারিং হাউজ নিয়ন্ত্রক নাসডাক ইনকর্পোরেটেড।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2015, 10:50 PM

Updated : 22 Aug 2022, 01:54 PM

এক প্রতিবেদরে রয়টার্স জানিয়েছে, ব্লকচেইনকে বিবেচনা করা যেতে পারে বিটকয়েনের ডিজিটাল খতিয়ান হিসেবে, যা বিটকয়েনের মাধ্যমে ডিজিটাল সম্পদের লেনদেনের হিসেব রাখে। এর মাধ্যমে লেনদেনের সঙ্গে জড়িত বিভিন্ন পক্ষ লেনদেনের হিসেব রাখতে পারেন এবং সব বিটকয়েন লেনদেন সম্পর্কে তথ্য এক সঙ্গে একই জায়গায় পাওয়া যায়।

ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর জন্য খুব শিগগিরই ব্লকচেইন প্রযুক্তি বাজারজাত করার পরিকল্পনা করছে নাসডাক—এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন নাসডাকের কো-প্রেসিডেন্ট হানস-ওলে জখুমসেন।

বাল্টিক দেশ এস্তোনিয়ার জন্যেও ব্লকচেইন অ্যাপ বানানোর পরিকল্পনা করছে নাসডাক। এস্তোনিয়ার ‘তালিন স্টক এক্সচেঞ্জ’ এবং ‘দ্য এস্তোনিয়া সেন্ট্রাল সিকিউরিটি ডিপোজিটরি’ রয়েছে নাসডাকের মালিকানায়।

রয়টার্স জানিয়েছে অ্যাপটিতে বেশি গুরুত্ব পাবে কোম্পানির প্রক্সি ভোটিং প্রক্রিয়া, কোম্পানি নিবন্ধন এবং জনসাধারণের পেনশন নিবন্ধন। পেনশন নিবন্ধনের জন্য ১৩ লাখ নাগরিকের দেশটির সরকারের সঙ্গে চুক্তি আছে নাসডাকের।

“এটা ছোট একটা দেশ, আকারের দিক থেকে খুব জটিল নয় এবং এর সরকার প্রযুক্তি ব্যবহারে খুবই উৎসাহী। জনসাধারণের প্রযুক্তি ব্যবহারের দিক থেকে বিশ্বের আর যে কোনো দেশের থেকে এগিয়ে আছেন বলে দাবি করেন তারা।”—মন্তব্য করেছেন জখুমসেন।