২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিলামে কোটি ডলারে বিটকয়েন

নিলামে বিক্রি হয়েছে ডার্ক ওয়েব বলে খ্যাত সাইট সিল্ক রোডের প্রতিষ্ঠাতা রস উলব্রিখট-এর কাছ থেকে জব্দ করা বিটকয়েন। নিলামে মার্কিন মার্শাল সার্ভিসের কাছ থেকে ১ কোটি ৪৩ লাখ ডলার সমমূল্যের বিটকয়েন কিনে নিয়েছে চার ক্রেতা।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2015, 06:24 PM

Updated : 22 Aug 2022, 01:54 PM

মার্শাল সার্ভিস ওই চার ক্রেতার পরিচয় গোপন রেখেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ওই চার ক্রেতা যথাক্রমে ৪ হাজার, ৬ হাজার, ১০ হাজার আর ২৪ হাজার ৩শ’ ৪১ বিটকয়েন কিনে নিয়েছে বলে জানিয়েছে সাইটটি। আর বিটকয়েন বিনিময়কারী প্রতিষ্ঠান বিটস্ট্যাম্পের তথ্য অনুযায়ী, এর মূল্য ১ কোটি ৪৩ লাখ ডলার।

অন্যদিকে সোমবার শেষ সপ্তাহে নিলামে প্রায় ১০ হাজার বিটকয়েন কেনার কথা জানায় নিউ ইয়র্কভিত্তিক বিটকয়েন বিনিময়কারী প্রতিষ্ঠান ইটবিট।

বিনিময়কারী প্রতিষ্ঠানগুলোর সিন্ডিকেটের পক্ষ থেকে ওই নিলাম আয়োজন হয় বলে জানিয়েছেন ইটবিটের পরিচালক ববি কো।

মুদ্রাপাচার আর অনলাইন কালোবাজারির দায়ে ২০১৩ সালে গ্রেপ্তার করা হয় সিল্ক রোড নির্মাতা রস উলব্রিখটকে। চলতি বছর মে মাসের শেষের দিকে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় মার্কিন আদালত।

২০১৩ সালে প্রথমবার বন্ধ করে দেওয়ার পর, সিল্ক রোড ২.০ নামে আবার চালু করা হয় সাইটটি। ২০১৪ সালে এর পরিচালকদের আটক করা হলেও চলতি বছর ‘সিল্ক রোড রিলোডেড’ নামে আবার একটি ওয়েবসাইট চালু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।