এফবিআই-এর অর্থায়নে সাইবার হামলা!
যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন ইউনিভার্সিটির গবেষকদের দিয়ে সাইবার হামলা চালিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই--এমন অভিযোগ তুলেছে পরিচয় গোপন রেখে অনলাইন ব্রাউজিং করার নেটওয়ার্ক টর। এজন্য ওই ইউনিভার্সিটিকে এফবিআই অন্তত ১০ লাখ ডলার দিয়েছে বলে অভিযোগ তুলেছে প্রতিষ্ঠানটি।
টর সম্পর্কে ওই বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, “আপনি এতে যা চান তা-ই পড়তে পারেন।” টর ব্রাউজারের বদৌলতে ওয়েব ব্রাউজিং-এর সময় ব্যবহারকারীর পরিচয় আর অবস্থান উভয়ই গোপন থাকে।
কার্নেগি মেলন ইউনিভার্সিটির গবেষকরা টর নেটওয়ার্কের উপর সাইবার হামলার অভিযোগ তুলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, “ওই হামলা অনেক জটিলতার সৃষ্টি করেছে।”
ব্রাউজারটিতে বৈধ কনটেন্ট বা সেবাদাতা সাইট থাকলেও, এই ব্রাউজার ব্যবহার করে শিশু নির্যাতনের ছবি প্রচার আর মাদকব্যবসার মতো অভিযোগের কারণে এর দুর্নাম রয়েছে। ২০১৪ সালের শেষের দিকে এফবিআই-এর এক অভিযানে এক ডজন টর সাইট বন্ধ করে দেওয়া হয়। এগুলোর মধ্যে বিশ্বের অন্যতম বড় টর সাইট সিল্ক রোড ২-ও ছিল।
বিশ্ববিদ্যালয়টির সঙ্গে এফবিআই- এর মিলিতাবে কাজ করার সম্ভাবনা উড়িয়ে দেননি ইউনিভার্সিটি অফ সারের কম্পিউটার বিজ্ঞানবিষয়ক অধ্যাপক অ্যালান উডওয়ার্ড। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়গুলো আইন প্রণয়নকারী সংস্থাগুলোর সঙ্গে সব সময় কাজ করে। তারা কি দশ লাখ ডলার পেয়েছিল? আমি তা বলতে পারছি না, তবে আইন প্রণয়নকারী সংস্থাগুলো অপরাধীদের শনাক্ত করতে গবেষণায় পৃষ্ঠপোষকতা করে, তাই এটি অস্বাভাবিক নয়।”
কিন্তু এক্ষেত্রে নৈতিক অবক্ষয় হয়েছে কি না তা নিয়ে প্রশ্ন রাখেন উডওয়ার্ড।
