২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক্সবক্স ওয়ানে চলবে পুরানো গেইম

নতুন আপডেট যোগ হয়েছে মাইক্রোসফটের এক্সবক্স গেইমিং কনসোলে। একাধিক নতুন ফিচার যোগ হয়েছে কনসোলটিতে। তবে নতুন আপডেটের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হিসেবে বিবেচিত হচ্ছে যেটি, সেটি হল এক্সবক্স ৩৬০ কনসোলের গেইমগুলোও খেলা যাবে এতে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2015, 06:16 PM

Updated : 22 Aug 2022, 01:54 PM

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এক্সবক্স কনসোলের জন্য তৈরি পুরানো ১০৪টি গেইম খেলা যাবে এক্সবক্স ওয়ান কনসোলে। এর মধ্যে আছে গিয়ার্স অফ ওয়ার এবং মিরর্স এজ।

নভেম্বরের দ্বিতীয় বৃহস্পতিবার নতুন আপডেট উন্মুক্ত করেছে মাইক্রোসফট। বিশ্বব্যাপী ১ কোটি ২০ লাখ এক্সবক্স ওয়ান কনসোলে যোগ হবে ওই আপডেট। নতুন ওই আপডেটের ফলে কনসোলটির আভ্যন্তরীন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সঙ্গে আরও সহজে কাজ করবে বলে জানিয়েছে বিবিসি।

নতুন আপডেটে পরিবর্তন আসবে এর ড্যাশবোর্ডে। যোগ হবে উইন্ডোজ ১০-এর একাধিক ফিচার আর কর্টানানির্ভর ‘ভয়েস ড্রিভেন কোয়্যারি সিস্টেম’। আর বাদ পরবে কাইনেক্ট মোশন সেন্সরের জন্য প্রয়োজনীয় জেসচার কন্ট্রোল সিস্টেমসহ বেশ কিছু পুরানো ফিচার।

যেসব এক্সবক্স ৩৬০ গেইমার এক্সবক্স ওয়ানে আপগ্রেড করেছিলেন তারা তাদের পুরানো গেইমগুলোর কপি বিনা খরচে নতুন কনসোলের জন্য পাবেন বলে জানিয়েছে বিবিসি।