২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যামাজন ফায়ার এইচডি নিয়ে বিদ্রুপ

বাজারে এসেছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের নতুন ফুল সাইজ ট্যাবলেট ফায়ার এইচডি। ১০.১ ইঞ্চি পর্দার এই ট্যাবলেট নিয়ে গ্রাহকের প্রত্যাশা ছিল অনেক। স্বল্প মূল্যে ভালো পর্দা, ভালো কনফিগারেশন এবং অন্যান্য সুবিধার জন্য পরিচিত অ্যামাজন ট্যাব। এবারও তেমনটাই প্রত্যাশা ছিল গ্রাহকের। কিন্তু ফায়ার এইচডি কিছুটা হতাশ করেছে গ্রাহককে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 10:24 PM

Updated : 12 Oct 2022, 04:26 PM

মোলায়েম চকচকে প্লাস্টিকের তৈরি ফায়ার এইচডি দেখতে সস্তা। চকচকে প্লাস্টিকের তৈরি বলে এতে খুব সহজেই আঙ্গুলের ছাপ এবং দাগ পরতে দেখা যায়। অ্যামাজনের দাবী প্লাস্টিকের তৈরি হলেও ফায়ার এইচডি আইপ্যাড এয়ার ২ এর তুলনায় বেশী দীর্ঘস্থায়ী— এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।

৭.৭ মিমি পুরু এই ট্যাবলেটের পর্দা গ্রাহককে সবচেয়ে বেশী হতাশ করেছে। ১০.১ ইঞ্চি ৭২০পি রেজুলিউশন পর্দা ব্যবহার করা হয়েছে এই ট্যাবলেটে। বর্তমানে বাজারের অন্যান্য ট্যাবলেটে যেখানে প্রতি ইঞ্চিতে অন্তত ২০০ পিক্সেল ব্যবহার করে সেখানে এই ট্যাবলেটে প্রতি ইঞ্চিতে থাকছে মাত্র ১৪৯ পিক্সেল। অ্যামাজনের আগের ট্যাবলেটে ব্যবহার করা হয়েছিল ১০৮০পি পর্দা যেখানে প্রতি ইঞ্চিতে ছিল ২৫৪ পিক্সেল। এছাড়াও ৪৩২ গ্রাম ওজনের এই ট্যাবলেট দীর্ঘ সময় ধরে ব্যবহার করার জন্য মোটেও সুখকর নয়।

ফায়ার এইচডি ১০-এ ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ১.৫ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর এবং ১ জিবি র‍্যাম। বলা হচ্ছে সকল অ্যাপ বাধাহীনভাবে চলার জন্য এটি পর্যাপ্ত নয়। ধীর গতির প্রসেসরের পাশাপাশি এর ওয়াইফাই গতিও ভালো নয়। এছাড়াও পরিপূর্ণ চার্জ হতে ডিভাইসটি ৫ ঘন্টা সময় নেয়।

পেছনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা থাকলেও সামনে ব্যবহার করা হয়েছে ভিজিএ ক্যামেরা। ফায়ার অপারেটিং সিস্টেম ৫ আগের তুলনায় কিছুটা উন্নত হলেও সার্বিকভাবে অ্যামাজনের নাম রাখতে পারেনি এই ট্যাবলেট।

কার্যকারিতা ভাল  না হওয়া সত্ত্বেও দাম কম রাখা হয়নি এই ট্যাবলেটের। ১৬ জিবি মডেলের মূল্য ধরা হয়েছে ১৭০ ব্রিটিশ পাউন্ড এবং ৩২ জিবি মডেলের দাম ২০০ ব্রিটিশ পাউন্ড যা বাজারে প্রচলিত অন্যান্য ট্যাবলেটের তুলনায় বেশি।