২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যান্ড্রয়েডে অ্যাপল মিউজিক

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য ‘অ্যাপল মিউজিক’ অ্যাপ উন্মুক্ত করেছে টেক জায়ান্ট অ্যাপল। ১০ নভেম্বর গুগলের প্লে স্টোরে যোগ হয়েছে অ্যাপল মিউজিক-এর অ্যান্ড্রয়েড সংস্করণ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 09:34 AM

Updated : 25 Apr 2022, 02:08 PM

প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, চীন বাদে বিশ্বের যে অঞ্চলগুলোতে অ্যাপল মিউজিক সেবা চালু আছে, তার সবগুলোতেই পাওয়া যাবে অ্যাপল মিউজিকের অ্যান্ড্রয়েড সংস্করণ।

অ্যাপল মিউজিক-এর আইওএস সংস্করণের প্রায় সব ফিচারই পাওয়া যাবে এর অ্যান্ড্রয়েড সংস্করণে। কেবল মিউজক ভিডিও দেখা আর ফ্যামিলি প্ল্যান-এর জন্য সাইন করার ফিচারই দুটিই নেই এতে।

অন্যদিকে অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং মিউজিক ও অনলাইন সেবার প্রধান এডি কিউ-এর বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, এখনও ‘বেটা’ পর্যায়ে আছে অ্যাপল মিউজিক-এর অ্যান্ড্রয়েড সংস্করণ। এর মূল সংস্করণে যোগ হবে বাদ পরা ফিচারগুলো।

দ্য ভার্জ জানিয়েছে, অ্যাপল মিউজিক-এর অ্যান্ড্রয়েড সংস্করণ যেন আর দশটি অ্যান্ড্রয়েড অ্যাপের মতো দেখতে হয়, ব্যবহারের অভিজ্ঞতাও যেন একই হয় তার সব চেষ্টাই করেছে অ্যাপল।

অ্যান্ড্রেয়েডের জন্য হলেও অ্যাপটির ব্যবহার করতে প্রয়োজন হবে অ্যাপল আইডি। বর্তমান সাবস্ক্রাইবাররা অ্যাকাউন্ট ‘সিংক’ করে নিজেদের আগের গানগুলো শোনার ব্যবস্থা করতে পারবেন। আর অ্যান্ড্রয়েড প্লাটফর্ম থেকে নতুন ব্যবহারকারীরা ‘ট্রায়াল পিরিয়ড’ হিসেবে তিন মাস বিনা খরচে অ্যাপল মিউজিকের সেবা নিতে পারবেন।