২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিমফনির নতুন স্মার্টফোন এইচ২৫০

বাংলাদেশের বাজারে নতুন এইচ২৫০ স্মার্টফোন নিয়ে এসেছে স্মার্টফোন নির্মাতা সিমফনি। স্মার্টফোনটির উভয় পাশে ব্যবহার করা হয়েছে আসাহি এনহ্যান্সড গ্লাস।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 11:03 PM

Updated : 22 Aug 2022, 01:51 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে এবং ৬৪ বিটের ১.৩ গিগাহার্টজ ক্ষমতার কোয়াড কোর প্রসসের ও ২ জিবি ডিডিআর৩ র‌্যাম আছে এতে। আছে মালি টি৭২০ জিপিইউ।

এইচ২৫০-তে মিরাভিশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে সিমফনি। এর বদৌলতে ডিভাইসের স্ক্রিন কালার চোখের জন্য আরামদায়ক হবে এবং ছবি, ভিডিও, ওয়েব পেইজ, অ্যাপস, টেক্সট সব দেখা আরও সহজ হবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

ডুয়াল সিম স্মার্টফোন এইচ২৫০। ১৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে এতে। ১৬ জিবি স্টোরেজ সুবিধা আছে এতে, এক্সপ্যান্ডেবল মেমোরি ৩২ জিবি পর্যন্ত। ২৩৫০ মিলিঅ্যাম্প আওয়ার ব্যাটারি আছে এতে। অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমে চলবে স্মার্টফোনটি।

সিমফনি স্মার্টফোনটির বাজারমূল্য নির্ধারণ করেছে ১০ হাজার ৯৯০ টাকা।