২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবারে আসছে নতুন আইপ্যাড প্রো

নভেম্বর মাসের দ্বিতীয় বুধবার থেকেই নতুন আইপ্যাড প্রো-এর অনলাইন অর্ডার নেওয়া শুরু করবে অ্যাপল। সোমবার এই ঘোষণা দেয় মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 10:11 PM

Updated : 12 Oct 2022, 04:25 PM

সিএনএন এক প্রদিবেদনে জানিয়েছে, বুধবারে অনলাইনে বিক্রি শুরু হওয়ার পাশাপাশি চলতি সপ্তাহের শেষ দিকেই বিশ্বের বিভিন্ন অঞ্চলে অ্যাপলের নিজস্ব বিক্রয়কেন্দ্রে বিক্রি শুরু হবে নতুন আইপ্যাড প্রো-এর।

ডিভাইসটির দুই অ্যাক্সেসরিজ, ‘স্মার্ট কিবোর্ড’ আর ‘পেন্সিল স্টাইলাস’ ও বাজারে বিক্রি শুরু হবে একই সময়ে।

অ্যাপলের দাবি, সবচেয়ে ‘শক্তিশালী’ আইপ্যাড হবে নতুন আইপ্যাড প্রো। ট্যাবলেটটি ব্যবহারের অনুভূতি অনেকটা প্রিন্ট করা ম্যাগাজিনের মতো, বলা হচ্ছে এমনটাও। 

ডিভাইসটি নিয়ে নিজের বিস্ময় প্রকাশ করেছেন খোদ অ্যাপল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এডি কিউ। এর চার স্পিকারের সাউন্ড সিস্টেম চমকে দিয়েছিল বলে দাবি কিউ-এর।

নতুন অ্যাইপ্যাডের আওয়াজ শোনার পর পণ্যটি নিয়ে তার চিন্তাধারা একেবারেই পাল্টে গিয়েছিল বলে সিএনএনকে জানান কিউ। “এমন একটা ডিভাইস থেকে এমন স্টেরিও আওয়াজ আসছে--এটা যে কতোটা পার্থক্য সৃষ্টি করবে আমি তা বুঝতেই পারিনি।”—এভাবেই নিজের অভিজ্ঞতা জানান এডি কিউ।

সিএনএন জানিয়েছে, সামনের ‘হলিডে সিজন’-এ অ্যাইপোড প্রো-এর বিক্রি বাড়বে বলে আশা করছে অ্যাপল।