২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইটারে শেয়ার কেলেংকারি

এক স্কটিশ নাগরিকের বিরুদ্ধে টুইটার ব্যবহার করে শেয়ার বাজার কেলেঙ্কারির অভিযোগ এসেছে যুক্তরাষ্ট্রের আদালতে। অভিযোগে বলা হয়েছে, অবৈধ লাভের চেষ্টায় টুইটার ব্যবহার করে ওই ব্যক্তি দাবি করেছিলেন দুটি প্রতিষ্ঠানের শেয়ার পড়ে গেছে। অভিযোগটি আনা হয়েছে স্যান ফ্রানসিসকোর আদালতে।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 02:29 AM

Updated : 22 Aug 2022, 01:49 PM

শেয়ার বাজারে সামাজিক মাধ্যম ব্যবহার করে করা প্রতারণা ঠেকাতে এটি যুক্তরাষ্ট্র সরকারের সর্বশেষ পদক্ষেপ বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।

৬২ বছর বয়সী জেমস অ্যালান ক্রেইগ নামের অভিযুক্ত ওই ব্যাক্তি এখনও কোনো আইনজীবী নিয়োগ দিয়েছেন কি না তা স্পষ্ট নয়।

অভিযোগে বলা হয়, ক্রেইগ ২০১৩ সালের জানুয়ারিতে দুটি টুইটার অ্যাকাউন্ট খোলেন। নিজের ভুয়া টুইটে তিনি দাবি করেন, প্রযুক্তি প্রতিষ্ঠান অডিয়েন্স আর বায়োফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান থেরাপিটিকস সরকারি তদন্ত মোকাবেলা করছে। এ কারণে, প্রতিষ্ঠানদুটির শেয়ার মূল্য ২৮ শতাংশ ও ১৬ শতাংশ পরে গেছে। 

এরপর তিনি তার প্রেমিকার ব্রোকারেজ অ্যাকাউন্ট ব্যবহার করে হ্রাসকৃত মূল্যে প্রতিষ্ঠানদুটির শেয়ার কিনে নেন। পরবর্তীতে তিনি শেয়ারগুলো বেশি দামে বিক্রি করতে চেয়েছিলেন বলে অভিযোগ আনা হয়েছে।

এই টুইটগুলোর ফলে প্রতিষ্ঠানগুলো ১৬ লাখ মার্কিন ডলার লোকসানের মুখে পড়ে।

বড় লাভের আশায় করে ক্রেইগের এমন চেষ্টাকে ‘বিশালভাবে ব্যার্থ’ বলে উল্লেখ করেছে সিকিউরিটি একচেঞ্জ কমিশন (এসইসি)। 

সন্দেহভাজন টুইটগুলো নিজেদের নয় বলে জানায় মাডি ওয়াটারস। এবিষয়ে অডিয়েন্স বা টুইটারের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।