ফ্লাই ল্যাবস কিনল গুগল ফটোস
ভিডিও বা ফটো এডিটে সহায়তাকারী প্রতিষ্ঠান ফ্লাই ল্যাবসকে কিনে নিল গুগল ফটোস টিম। শেষ ১৮ মাসে এটি থেকে ৩০ লাখ ডাউনলোড সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, টেম্পো, ফ্লাই আর ক্রপ- প্রতিষ্ঠানটির এই অ্যাপ তিনটি আগামী তিন মাস পাওয়া যাবে। এরপরও এই অ্যাপগুলো ব্যবহার করা গেলেও, অ্যাপগুলোতে আর আপডেট আসবে না।
নতুন এই ক্রয়ের বিষয়ে নিজের কিছু মতামত প্রকাশ করেছেন গুগলের পণ্যবিষয়ক প্রধান ডেভিড লিব। ফ্লাই ল্যাবসের পক্ষ থেকে বলা হয়-
"আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে গুগল ফ্লাই ল্যাবস কিনে নিয়েছে!
ফ্লাই ল্যাবস নিয়ে আমাদের লক্ষ্য সময়ই সজোসাপ্টা, তা হল মানুষকে তাদের ছবি বা ভিডিও নির্মাণে যতোটা সম্ভব সহায়তা করা। আমরা ভিডিও এডিটিং অ্যাপস বানাই কারণ আমরা বিশ্বাস করি আপনাদের স্মৃতিগুলো সৃজনশীলভাবে তুলে ধরার চেয়ে স্মৃতিগুলোর সঙ্গে যুক্ত থাকার অন্য কোনো উপায় নেই। শেষ ১৮ মাসে, দেড়শ' দেশে ৩০ লাখ বার আমাদের ভিডিও এডিটিং অ্যাপ ডাউনলোড করা হয়েছে। ফ্লাই ল্যাবসের বানানো অ্যাপ দিয়ে ২ কোটিরও বেশি ভিডিও বানানো হয়েছে।"
এখন থেকে ফ্লাই ল্যাবসের সবগুলো অ্যাপ বিনামূল্যে পাওয়া যাবে। তিন মাসে গুগল অ্যাপস্টোরে এই অ্যাপগুলো পাওয়া যাবে। একবার কোনো অ্যাপ সরিয়তে ফেলা হলে, তা ব্যবহার করা যাবে কিন্তু আর ডাউনলোড করা যাবেনা বলে ও জানিয়েছে দলটি।
সম্প্রতি গুগল ফটোস ১০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অতিক্রম করেছে। আর এই ব্যবহারকারীরা ৫ হাজার কোটি ফটো আর ভিডিও আপলোড করেছেন।
