২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লিজকনে ওয়ারক্র্যাফট ট্রেইলার

ব্লিজকন ২০১৫-তে এসে ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় ‘ওয়ারক্র্যাফট’ দেখার স্বাদ পেলেন গেইমাররা। জনপ্রিয় গেইমিং ফ্র্যাঞ্চাইজটি নিয়ে সিনেমা বানানোর কাজ চলছিল বেশ অনেক দিন ধরেই। অবশেষে ব্লিজকন ২০১৫-তে ভক্তদের সামনে উন্মুক্ত করা হয়েছে সিনেমাটির প্রথম ট্রেইলার।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2015, 05:42 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

২০১৬ সালের ১০ জুন রুপালী পর্দায় অভিষেক হবে ‘ওয়ারক্র্যাফট: দ্য বিগিনিং’-এর।

প্রযুক্তিবিষয়ক সাইট ওয়্যার্ড ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, শুরুতেই ভক্তদের কাছ থেকে বেশ ইতিবাচক সাড়া পেয়েছে ওয়ারক্র্যাফট ট্রেইলার। এ প্রসঙ্গে গেইমটির নির্মাতা প্রতিষ্ঠান ব্লিজার্ড এন্টারটেইনমেন্ট-এর প্রেসিডেন্ট মাইক মরহাইম বলেন, “ওয়ারক্র্যাফটের প্রতি সৎ থেকে ভক্তদের খুশি করা লেজেন্ডারি (প্রযোজক প্রতিষ্ঠান) এবং আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।”

সিনেমার চিত্রনাট্যের জন্য ওয়ারক্র্যাফট সিরিজের সবচেয়ে পরিচিত নাম, ‘ওয়ার্ল্ড অফ ওয়্যারক্রাফট’-এর বদলে সিরিজটির ক্লাসিক সংষ্করণের শুরুর দিককার গল্পই বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক ডানকান জোনস।

রুপালী পর্দার ‘ওয়ারক্র্যাফট’-এর শীর্ষ দুই চরিত্রে অভিনয় করছেন ট্রাভিস ফিমেল এবং টবি কেবেল।