২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিপণ দিয়েও রক্ষা হল না!

শেষ পর্যন্ত মুক্তিপণ দিয়েও সাইবার অপরাধীদের আক্রমণ থেকে রেহাই পায়নি সুইজারল্যান্ডভিত্তিক ইমেইল সেবাদাতা প্রতিষ্ঠান প্রোটোমেইল। হ্যাকারদের ঠেকাতে তিন হাজার ৬শ’ পাউন্ড মুক্তিপণ দিয়েছিল সাইটটি। তারপরও থামেনি সাইটটির উপর হ্যাকারদের লাগাতার সাইবার আক্রমণ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2015, 12:08 AM

Updated : 22 Aug 2022, 01:49 PM

বিবিসি জানিয়েছে, মুক্তিপণ দিলে প্রোটোমেইলের উপর ডিডিওএস আক্রমণ চালানো বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল হ্যাকাররা। ডিডিওএস আক্রমণের মুখে আক্ষরিক অর্থেই অকার্য্যকর হয়ে পরেছিল সাইটটি।

শেষে বাধ্য হয়ে মুক্তিপণ দিয়েছিল প্রোটোমেইল কর্তৃপক্ষ। তারপরও থামেনি সাইবার আক্রমণ। এখন পরবর্তী হামলা মোবাবেলার জন্য তহবিল সংগ্রহ করছে সাইটটি।

এক ব্লগ পোস্টে প্রোটোমেইল জানিয়েছে, ৩ নভেম্বর সাইবার আক্রমণের হুমকি পায় সাইটটি। হামলা বন্ধের জন্য ১৫ বিটকয়েন (৩ হাজার ৬শ’ ৪০ পাউন্ড) দাবি করেছিল হ্যাকাররা।

ওই হুমকির উত্তর না দেওয়ার পর ডিডিওএস আক্রমণের শিকার হয় সাইটটি। দুই ধাপে ডিডিওএস আক্রমণ চালায় হ্যাকাররা। প্রথমবারের আক্রমণটি ছিল ১৫ মিনিটের। কিন্তু পরের বার টানা ডেটা রিকোয়েস্ট পাঠাতে থাকে হ্যাকাররা যা ছিল প্রোটোমেইল এবং এর আইএসপির নিয়ন্ত্রণ ক্ষমতার বাইরে। ডেটা রিকোয়েস্ট সামলাতে নে পেরে বিকল হয়ে পরে সাইটটি।

বিনাখরচে এনক্রিপ্টেড ইমেইল পাঠানোর ওয়েবভিত্তিক সেবা দেয় প্রোটোমেইল। গ্রাহকদের সেবা দেওয়ার জন্য ওয়েবসাইট সব সময় চালু রাখা প্রতিষ্ঠানটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।