২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২ কোটি ঘন্টা ধরে ‘হেলো’

মাইক্রোসফটের তৈরি সবচেয়ে সফল গেইমগুলোর একটি হল ‘হেলো’ সিরিজ। বাজারে অভিষেকের পর থেকে গেইমাররা সিরিজের পঞ্চম গেইম ‘হেলো ৫: গার্ডিয়ান্স’ খেলেছেন ২ কোটি ১০ লাখ ঘন্টার বেশি সময় ধরে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 03:32 PM

Updated : 22 Aug 2022, 01:48 PM

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গেইমটিকে বিবেচনা করা হচ্ছে মাইক্রোসফটের ইতিহাসে সবচেয়ে সফল গেইমগুলোর একটি হিসেবে। সাম্প্রতিক সময়ে বাজারে অভিষেক হওয়া এক্সবক্স ওয়ান গেইমগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত বিক্রি হয়েছে ‘হেলো ৫: গার্ডিয়ান্স”।

তুলনা করতে গেলে এক বছরে ৮৭৬৬ ঘন্টা সময় থাকে। সেই হিসেবে এখন পর্যন্ত ২ হাজার বছরের বেশি সময় হেলো খেলেছেন এর ভক্তরা।

৬০ ডলার দামে বাজারে বিক্রি হচ্ছে গেইমটি। ধারণা করা হচ্ছে ‘হলিডে সিজন’-এর বেস্ট সেলিং গেইম হবে এটি।

এখন পর্যন্ত হেলো ৫: গার্ডিয়ান্স বিক্রি করে ৪০ কোটি মার্কিন ডলার আয় করেছে নির্মাতা মাইক্রোসফট আর ৫শ’ কোটি ডলার আয়ের মাইলফলক ছুঁয়েছে পুরো হেলো ফ্র্যাঞ্চাইজটি।

“হেলো ৫: গার্ডিয়ান্স হচ্ছে ৩৪৩ ইন্ডাস্ট্রিস দলের উদ্ভাবনী কাজের প্রমাণ যার গল্প, চরিত্র এবং ফ্র্যাঞ্চাইজ-এ সবই এক্সবক্স ওয়ান ভক্তরা ভালবেসেছেন।”— এক বিবৃতিতে এই মন্তব্য করেছেন এক্সবক্স প্রধান ফিল স্পেন্সার।