২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোড্যাডির লাভের আশা

এখনও লাভের মুখ দেখে নি ওয়েব-হোস্টিং প্রতিষ্ঠান গোড্যাডি ইনকর্পোরেটেড। তবে, চলতি বছর শেষ প্রান্তিকে লাভ আসবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 02:19 AM

Updated : 22 Aug 2022, 01:48 PM

বর্তমানে ৬ কোটি ১০ লাখ ইন্টারনেট ডোমেইন পরিচালনা করছে প্রতিষ্ঠানটি, যা সারা বিশ্বের মোট ইন্টারনেটের প্রায় ২০ শতাংশের সমান বলে জানিয়েছে রয়টার্স। চীন, ভিয়েতনাম ইন্দোনেশিয়াসহ এশিয়া অঞ্চলে প্রতিষ্ঠানটি অন্যতম শীর্ষস্থানীয় হওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন গোড্যাডির অর্থবিষয়ক প্রধান স্কট ওয়াগনার।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকের হিসাবে বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির রেভিনিউ বছরের শুরুর চেয়ে ১৭ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০ কোটি ৫৩ লাখ ডলারে দাঁড়িয়েছে।  আর মোট রেভিনিউ ১৫ দশমিক ২ শতাংশ বেড়ে হয়েছে ৪১ কোটি ১১ লাখ ডলার।

প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা ৮.৮ শতাংশ বেড়ে হয়েছে ১ কোটি ৩৬ লাখ।

ক্ষতির অংক ২ কোটি ৭৬ লাখ থেকে কমে হয়েছে ২ কোটি ৫০ লাখ। শেষ প্রান্তিকে রেভিনিউ ৪ কোটি ২ লাখ থেকে ৪ কোটি ২৪ লাখের মধ্যে হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।