চীনে সস্তায় বাড়ে আইফোনের স্টোরেজ
চীনা আইফোন ব্যবহারকারীদের জন্য এসেছে বিরাট সুখবর। এখন ১শ’ ডলারেরও কম খরচে নিজেদের ১৬ জিবি আইফোনটি ১২৮ জিবিতে পরিণত করতে পারবেন তারা।
চীনের রাজধানী বেইজিং আর সাংহাইয়ের মতো বড় শহরগুলোর মোবাইল সার্ভিসিং দোকানগুলো এখন এমন অফারই দিচ্ছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ব্লগ ডব্লিউএসজি ডটডি। অনেকে আবার চীনা ই-কমার্স সাইট টাওবাও-এর মাধ্যমেও দিচ্ছে এই অফার। মাত্র ৭৯ ডলারের বিনিময়ে আইফোন ৬ বা আইফোন ৬ প্লাস ১৬জিবি থেকে ১২৮জিবি করতে অফার দিচ্ছে এক চীনা দোকান।
অনেক দোকানদারের ব্যাখ্যা অনুযায়ী, তারা আগের স্টোরেজ কার্ডটি সরিয়ে হাত-ঝালাইয়ের মাধ্যমে নতুন একটি কার্ড বসিয়ে দেবে। এরপর নাম প্রকাশ না করা একটি সফটওয়্যার দিয়ে নতুন কার্ডটি আইফোনের হার্ডওয়্যারের জন্য উপযুক্ত করা হয়।
এক্ষেত্রে কিছু অসুবিধাও রয়েছে, কাস্টমাইজ করার পর আইফোনগুলো দেখতে একটু বাঁকা দেখায়। সেই সঙ্গে এই পরিবর্তন আনা হলে, ওই ডিভাইসের জন্য অ্যাপলের ওয়ারেন্টি আর কার্যকর হবে না। এজন্য নতুন আইফোন ৬এস আর ৬এস প্লাস ব্যবহারকারীদের ওয়ারেন্টি শেষ হওয়ার পর স্টোরেজ বাড়াতে পরামর্শ দেন দোকানিরা।
এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে আইফোনের চাইনিজ-ল্যাঙ্গুয়েজ ওয়ারেন্টির একটি অনুচ্ছেদের দিকে নির্দেশ করেন তিনি। অ্যাপল প্রতিনিধি বা অ্যাপল অনুমোদিত সেবাদাতাদের ছাড়া অন্য কারও কাছ থেকে করানো আপগ্রেড বা অন্য যে কোনো ধরনের সার্ভিসের কারণে কোনো ক্ষতি হলে তা অ্যাপলের ওয়ারেন্টির আওতায় পড়বে না বলে ওই অনুচ্ছেদে জানানো হয়েছে।
আপগ্রেড করানো অনেক ব্যবহারকারীর রিভিউ দেখে জানা যায়, তা অ্যাপল ডিভাইসের খুব একটা ক্ষতি করে না। যদি তা-ই হয় আর চীনে এই আপগ্রেড জনপ্রিয় হয়ে উঠে তবে অ্যাপলকে তাদের চীনা বাজার নিয়ে নতুন করে ভাবতে হবে বলে ধারণা করাই যায়।
চীনে আইফোন ৬ এর ১৬জিবির দাম ৭শ’ ৮ ডলার, ৬৪জিবির দাম আর ১২৮জিবির দাম ৮শ’ ৩৪ ডলার আর ১২৮জিবির দাম ৯শ’ ৪৬ ডলারের মতো বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
