২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এআই- এ অগ্রগতি ফেইসবুকের

কৃত্তিম বুদ্ধিমত্তায় (এআই) নিজেদের অগ্রগতি নিয়ে জানাচ্ছে সামাজিক যোগাযোগের সাইট ফেইসবুক। নিজেদের ইমেইজ রিকগনিশন গবেষণায় উল্লেখযোগ্য উন্নয়ন আর আয়ারুল্যান্ডের রাজধানী ডাবলিনের ওয়েব সামিট ইভেন্টের মূল আলোচ্য বিষয়গুলো নিয়েও জানাচ্ছে তারা।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 06:41 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

কৃত্তিম বুদ্ধিমত্তা আর মেশিন লার্নিংয়ের সমন্বয়ে প্রতিষ্ঠানটি নতুন এক প্রযুক্তির আশা করছে ফেইসবুক। এ প্রযুক্তির সাহায্যে দৃষ্টি প্রতিবন্ধী মানুষরাও ছবি 'দেখে' তা চিনতে পারবেন।

সামনের মাসে জটিল এই কাজ নিয়ে অগ্রগতির প্রতিবেদন প্রকাশ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

ফেইসবুকের প্রযুক্তিবিষয়ক প্রধান মাইক স্ক্রোয়েফার বলেন, "কানেকটিভিটি নিয়ে নতুন পদক্ষেপ উন্নয়নে আমাদের কাজ, নতুন ভিআর প্রযুক্তির উন্নয়নের সঙ্গে এআই গবেষণায় আমাদের চেষ্টা একটি দীর্ঘমেয়াদি প্রয়াস। কিন্তু আমরা যদি এগুলো ঠিকমতো করতে পারি তাহলে আমরা অনেক উন্নত ও দরকারি একটি সিস্টেম বানাতে পারব, যা ডেভলাপারদের নতুন অভিজ্ঞতা দেবে আর সারাবিশ্বকে সংযুক্ত করা সম্ভব করবে।"

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে ফেইসবুকের নতুন ভবনে এই প্রযুক্তিতে প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থান ঘুরে দেখেন বিবিসি প্রতিবেদক।

ফেইসবুকের ইমেইজ রিকগনিশনে দেখা যায় তা এখন একটু সময় নিয়ে অনেকগুলো কুকুরের ছবি থেকে কুকুরের জাত চিহ্নিত করতে পারছে। প্রথমে একটি বর্ডার কোলি কুকুরের ছবি ধরা হলে, কিছুক্ষণ চিন্তা করে মেশিন উত্তর দেয় ‘বর্ডার কোলি’। আবার জার্মান শেফার্ড দেখানোর পড় এটি বিরতি নিয়ে বলে ‘জার্মান শেফার্ড’। এভাবে প্রতিটি কুকুরকেই শনাক্ত করতে পারে এ প্রযুক্তি।  

মজার বিষয় হচ্ছে স্মার্টফোনে একটি কুকুরের ছবি খুলে ফোনটি মেশিনের সামনে ধরলে এটি জবাব দেয়, ‘স্মার্টফোন’।