২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাই-টেক পার্কে আগ্রহী চায়না বিবিবি

বাংলাদেশের আইটি খাতে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে এবং বাংলাদেশ সরকারের বিদ্যমান বিনিয়োগবান্ধব সুবিধাসমূহ উল্লেখযোগ্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশে সফররত চায়না বেটার বিজনেস ব্যুরো বা চায়না বিবিবি’র প্রতিনিধি দল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 05:55 AM

Updated : 22 Aug 2022, 01:47 PM

সম্প্রতি তথ্যও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে তার দপ্তরে চায়না বিবিবি’র প্রতিনিধি দল এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে এই মন্তব্য করেন বলে তথ্য ও যোগাযোগপ্রযু্ক্তি বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী পলক চায়না প্রতিনিধি দলকে বাংলাদেশে চায়না বিনিয়োগকারীদের আকৃষ্টকরণে হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সাথে একযোগে কাজ করতে, হাই-টেক পার্ক প্রাঙ্গণে চীনা ভাষা ও কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করতে, হাই-টেক পার্ক ব্যতীত অন্যান্য সফটওয়্যার পার্ক ও টেকনোলজি পার্কে চীনা বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধিকরণে কাজ করতে এবং বাংলাদেশের আইটি খাতে চীনের উন্নয়ন অংশীদারিত্ব বৃদ্ধি করতে অনুরোধ করলে চায়না বিবিবি প্রতিনিধি দল তাতে সম্মতি প্রদান করেন।

প্রতিনিধি দলের প্রধান, চায়না বিবিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা জুডি শি বলেন, বর্তমান সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশের কার্যক্রমে চীন সরকার এবং চীনের ব্যবসায়ীবর্গ অত্যন্ত গভীরভাবে সম্পর্কিত। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে চীন সরকার মনোনীত চীন সরকারের ব্যবসায়িক প্লাটফর্ম চায়না বিবিবি সে কাজ আরো এগিয়ে নেবে।

সাক্ষাতকালে আরো উপস্থিত ছিলেন তথ্যও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বেগম হোসনে আরা, তথ্যও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব হারুনুর রশিদ, জয় ইলেকটধনিক্স এর চেয়ারম্যান জেমস চ্যাং, টেকসন গ্রæপের চেয়ারম্যান স্যাম চাউ এবং বাংলাদেশে চায়না বিবিবি’র প্রতিনিধি রাকিব আহমেদসহ চীনের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা।