নতুন ‘মেটাল গিয়ার’ আনবে কোনামি
মেটাল গিয়ার সিরিজে নতুন গেইম আনার পরিকল্পনা করেছে জাপানি গেইম নির্মাতা প্রতিষ্ঠান কোনামি। তবে গেইমটি নিয়ে বিস্তারিত কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, “আমরা যখন বানানো শুরু করব, তখন বিশাল অংকের বিনিয়োগ দরকার হবে।”—মন্তব্য করেছেন কোনামির এক মুখপাত্র।
এই গেইমের সঙ্গে জাপানি ভিডিও গেইম ডিজাইনার হিদেও কোজিমা যুক্ত কিনা তা নিয়ে কিছু বলেননি ওই মুখপাত্র। কোনামিতে প্রায় তিন দশক ধরে কাজ করার পর ৯ অক্টোবর প্রতিষ্ঠানটি ছেড়ে দেন কোজিমা। যদিও কোজামির প্রতিষ্ঠান ছাড়ার কথা স্বীকার করে না কোনামি। বরাবরই, কোজামি ছুটিতে আছেন বলে দাবি করে আসছে প্রতিষ্ঠানটি।
চলতি বছর মার্চে মেটাল গিয়ারের বিপণন থেকে কোজামির নাম সরিয়ে নেওয়া হয় বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
ডিসেম্বর পর্যন্ত কোজিমা কোনো নতুন চুক্তি বা প্রকল্পে সই করতে পারবেন না। জুলাইয়ে কোজিমা প্রোডাকশন আর নেই বলে বিবৃতি দেন মেটাল গিয়ার সলিডের জাপানি কন্ঠশিল্পী স্নেক।
চলতি বছর মার্চে প্রতিষ্ঠানটি জানায়, গেইম ‘বানাতে নেতৃত্বদানে প্রধান কর্মীর জন্য অডিশন' নেওয়া হচ্ছে। সেই সঙ্গে আগ্রহী ডেভেলাপারদের যোগাযোগ রাখতেও বলেছে প্রতিষ্ঠানটি।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, "কোনামি গেইমটি বানানো চালিয়ে যাবে এবং মেটাল গিয়ার সলিড ৫: দ্যা ফ্যান্টম পেইনের পর মেটাল গিয়ার সিরিজে উন্নত মানের কনটেন্ট আনবে।"
