২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিগ অফ লিজেন্ডসের দল বিক্রি

প্রায় ১০ লাখ ডলার দামে বিক্রি হলো পেশাদার লিগ অফ লিজেন্ডস (এলওএল) দল ইউরোপিয়ান এলওএল স্কোয়াড। টিম ডিগনিটাসের কাছ থেকে এই দল কিনে নেয় ফলো এসপোর্টস গ্রুপ।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 04:27 PM

Updated : 22 Aug 2022, 01:46 PM

বিবিসি জানিয়েছে, টিম ডিগনিটাসের দুটি পেশাদার লিগ অফ লিজেন্ডস দল রয়েছে, একটি ইউরোপিয়ান আরেকটি উত্তর আমেরিকান।

এর আগে দলটি ৫ লাখ ডলারে বিক্রি হবে বলে সংবাদ প্রকাশিত হয়। তবে, শেষ পর্যন্ত তা আরও বেশি দামে বিক্রির কথা জানিয়েছেন টিম ডিগনিটাসের জেনারেল ম্যানেজার মিশেল ও'ডেল। তিনি বলেন, “এটি মিলিয়ন ডলারের কাছাকাছি ছিল, আসল অংকটা আমি বলতে পারব না।”

মার্টিন ‘উন্ডারওয়্যার’ হ্যানসেন, ক্রেস ‘সেনকাক্স’ লারসেন, কাসপের ‘কবে’ কবার আর নিকোলাই ‘নিসবেথ’ নিসবেথ- নতুন চুক্তির কারণে এই চার খেলোয়াড় এখন ফলো এসপোর্টসের হয়ে খেলবেন। বর্তমানে আরও একজন খেলোয়াড়, প্রধান কোচ আর একজন বিশ্লেষক নিয়োগ দিতে চাচ্ছে দলটি।

আগের খেলোয়াড়দের বিক্রি করে দিতে একটি ‘চমৎকার ক্রেতা’ পাওয়ার কথা জানিয়েছেন ও’ডেল।

লিগ অফ লিজেন্ডেস চ্যাম্পিয়নশিপ সিরিজে অংশ নিতে যাচ্ছে এই দলটি।

সম্প্রতি দক্ষিণ কোরিয়াভিত্তিক দল এসকেটি১ এই গেইমে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।