২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকের ধীরগতি ইন্টারনেট কর্মসূচী

যেখানে ইন্টারনেট গতি কম সে স্থানের ফেইসবুক ব্যবহারকারীদের সমস্যা যাতে সহজে বোঝা যায়, সেজন্য ইচ্ছাকৃতভাবে নিজেদের কর্মীদের ২জি ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে দিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 11:02 PM

Updated : 22 Aug 2022, 01:44 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এবিসিনিউজ জানিয়েছে, ফেইসবুক তাদের এ বিশেষ কর্মসূচীটির নাম দিয়েছিল ‘২জি টিউসডে’।

কর্মসূচীতে অংশ নিতে আগ্রহী কর্মকর্তা ও কর্মচারীদের ইন্টারনেট সংযোগ এক ঘন্টার জন্য ধীরগতির করে দেওয়া হয়েছিল বলেই এক পোস্টে জানিয়েছেন ফেইসবুকের সেবা পরিচালক ক্রিস মারা।

ওই পোস্টে মারা লিখেছেন, “উঠতি বাজারগুলোতে মানুষ দ্রুত অনলাইনে যুক্ত হচ্ছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তারা মোবাইলের ২জি সংযোগ ব্যবহার করছে। সাধারণ ২জি সংযোগে কখনও কখনও একটি ওয়েবপেইজ ডাউনলোড হতে কয়েক মিনিট সময় ব্যয় হয়। আর তাই বৈশ্বিক ব্যবহারকারী তৈরি করতে হলে আমাদের তাদের সম্পর্কে জানতে হবে। আমাদের জানতে হবে যে ডিজাইন এমন হওয়া চাই যা ২জি সংযোগেও স্বাচ্ছন্দে চালানো সম্ভব হবে।”  

এবারই প্রথম নয়, এ বছরের শুরুতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নিজেদের সাইটের ‘ফেইসবুক লাইট’ নামের একটি অ্যাপ লঞ্চ করেছিল প্রতিষ্ঠানটি। অ্যাপটির সাহায্যে ২জি সংযোগেও স্বাচ্ছন্দে কাজ করা সম্ভব হত বলেই জানিয়েছে এবিসি নিউজ।